ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিডরের স্মৃতি নিয়ে কপ-৩১ এর মঞ্চে বরগুনার মুন্না

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

২০০৭ সালের ১৫ নভেম্বর। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে তছনছ হয়ে যায় বাংলাদেশের দক্ষিণ উপকূল। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে পড়ে জনপদ, বিপর্যস্ত হয় মানুষের জীবন ও জীবিকা। সিডরের ভয়াবহতা থেকে রেহাই পায়নি উপকূলীয় জেলা বরগুনাও। ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ, মানুষের আহাজারি, অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রাম শৈশবেই কাছ থেকে দেখেছিলেন মুন্না। সেই দৃশ্য গভীরভাবে দাগ কাটে তাঁর মনে।

সময় গড়িয়েছে। শৈশব পেরিয়ে মুন্না এখন তরুণ। কিন্তু সিডরের সেই স্মৃতি আজও তাঁকে তাড়িত করে। সেই অভিজ্ঞতা ধীরে ধীরে রূপ নিয়েছে উপকূলের মানুষের প্রতি দায়বদ্ধতায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদের মানুষের সংকট, অধিকার ও প্রত্যাশার কথা বৃহত্তর পরিসরে তুলে ধরার স্বপ্ন দেখেছেন তিনি। সেই স্বপ্নের অংশ হিসেবে এবার যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিচ্ছেন বরগুনার এই তরুণ।

গত ৮ নভেম্বর থেকে সম্মেলনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন মুন্না। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও সংকট তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরাই তাঁর লক্ষ্য।

মুন্নার বাবা মো. সিদ্দিকুর রহমান একজন ব্যবসায়ী এবং মা খাদিজা আক্তার বেবী গৃহিণী। তাঁর ছোট ভাই আরিফুল ইসলাম মান্নাও পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক ও জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

মুন্নার ছোট ভাই আরিফুল ইসলাম মান্না বলেন, শৈশবে সিডরের ভয়াবহতা প্রত্যক্ষ করার পর থেকেই মুন্না উপলব্ধি করতে শুরু করেন, উপকূলের মানুষের সংকট শুধু ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার প্রতিবন্ধকতা, পরিবেশ বিপর্যয় এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। এসব বিষয় তাঁকে উপকূলের মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে।

তৃণমূল পর্যায়ে তরুণদের সংগঠিত করা, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মুন্নার পথচলা। তবে একটি উপজেলা থেকে বৃহত্তর পরিসরে তরুণদের সম্পৃক্ত করার এই যাত্রা সহজ ছিল না। সীমিত সুযোগ-সুবিধা, নানা প্রতিকূলতা এবং মানুষের আস্থা অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হয়েছে তাঁকে।

দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তনে সংগঠিত উদ্যোগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মুন্না প্রতিষ্ঠা করেন ‘গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি’। বর্তমানে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, যুব নেতৃত্বের বিকাশ এবং শিশু, কিশোরী ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সংগঠনটি।

বরগুনাকে কেন্দ্র করে যাত্রা শুরু হলেও বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও রাজধানী ঢাকায় বিস্তৃত হয়েছে সংগঠনটির কার্যক্রম। এর সঙ্গে যুক্ত রয়েছেন এক হাজারের বেশি তরুণ স্বেচ্ছাসেবক। তাঁরা জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নিরাপদ পানি, কিশোরী ও নারীদের স্বাস্থ্যসুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছেন।

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্য সম্পর্কে মুন্না বলেন, ‘তুরস্কে অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনে জলবায়ু অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয় দুটিকে বিশেষ গুরুত্ব দিতে চাই। আন্তর্জাতিক আলোচনায় উপকূলের মানুষের বাস্তবতা তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন দেশের তরুণ, জলবায়ুকর্মী ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চাই।’

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, উপকূলীয় এলাকার একজন তরুণ হিসেবে জলবায়ু পরিবর্তন নিয়ে মুন্নার কাজ এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এলাকার জন্য গর্বের বিষয়। ছোটবেলা থেকেই তিনি উপকূলের নানা সমস্যা দেখে বড় হয়েছেন। এখন সেই এলাকার মানুষের কথা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। আশা করি, মুন্না বিশ্বমঞ্চে বরগুনাসহ পুরো উপকূলের মানুষের দুর্ভোগ, প্রত্যাশা ও অধিকার তুলে ধরবেন।

আমতলীতে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ

চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার আমিরুদ্দিন খলিফার এক ছেলে সামসুল হক খলিফা ও চার মেয়ে ছিলেন। মেয়েরা হলেন খাতমজান বিবি, মোমেনজান বিবি, আয়শা বিবি ও জয়নব বিবি।

জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর ধরা

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমতলীতে জমির বিরোধে মামলা, বাদীকে অ্যাসিড নিক্ষেপ-হত্যার হুমকি

জমি নিয়ে বিরোধের জেরে করা মামলা তুলে না নেওয়ায় বাদীকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বরগুনার আমতলীতে জসিম হাওলাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন মামলার বাদী আফরোজা খানম পারুল। আজ মঙ্গলবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন…

জনপ্রিয় টার্গেট

‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’—ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

সিডরের স্মৃতি নিয়ে কপ-৩১ এর মঞ্চে বরগুনার মুন্না

প্রকাশ: ০১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬