ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমেশ্বরীর বুকে কাঠের সেতু, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ ফুট দীর্ঘ দুটি বাঁশ-কাঠের অস্থায়ী সেতু। আজ রোববার দুপুরে সেতু দুটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় নির্মিত সেতু দুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের যাতায়াতে নতুন স্বস্তি ফিরেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় এক মাস আগে সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। প্রতিদিন ২৭ থেকে ২৮ জন শ্রমিকের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অনেকে কাজ করেছেন। দুটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। প্রতিটি সেতুর দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট। একটির প্রস্থ ৮ ফুট, অন্যটির ৬ ফুট। সেতু দুটি দিয়ে পথচারী, শিক্ষার্থী, সাইকেল ও রিকশা চলাচল করতে পারবে। এমনকি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে। এসব সেবা সম্পূর্ণ টোলমুক্ত।

সেতু দুটির আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণ তদারকির জন্য গঠন করা হয়েছে একটি পরিচালনা পরিষদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পরামর্শে গঠিত এ পরিষদে রয়েছেন তেরিবাজার বড় মসজিদের ইমাম, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবক। সেতু নির্মাণের খরচ বাদে অবশিষ্ট আয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দুস্থ রোগীদের চিকিৎসা এবং অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে।

কিন্তু নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ভোগান্তি পোহাতে হয়েছে দুই পাড়ের মানুষকে। বর্ষার প্রায় ছয় মাস নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। আবার শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে হাঁটতে হয়। কোথাও হাঁটুপানি মাড়িয়ে নৌকায় উঠতে হয় যাত্রীদের। এতে সময় ও শ্রম দুটোই বেশি লাগে। কখনো কখনো ঘটে দুর্ঘটনাও। নতুন দুটি সেতু চালু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

সেতু উদ্বোধনে অংশ নেওয়া স্কুলছাত্রী আরাধ্য রায় বলেন, ‘নদীর ওপর সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যাতায়াতে ভোগান্তি হতো। এবারও ব্যারিস্টার কায়সার কামাল স্যার কাঠের সেতু নির্মাণ করেছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের একটাই দাবি, সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক।’

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ ও দুই লেনবিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করেছে শিক্ষার্থীরা। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত এই সেতু জনগণের। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। আসুন, সবাই মিলে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করি এবং মানবিক দুর্গাপুর গড়ে তুলি।’

কায়সার কামাল আরও বলেন, স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে। আশা করছেন, ২০২৯ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে চল্লিশা বাজারসংলগ্ন চল্লিশা-নেত্রকোনা শাখায় এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের মূল ফটক, সীমানাপ্রাচীর ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্কুলপথে মারধরের বিচার চাইতে গিয়ে হামলার শিকার শিশু, মাথায় পড়ল ৬ সেলাই

স্কুলে যাতায়াতের পথে প্রায়ই মারধরের শিকার হতো সাত বছরের ওমর ফারুক। বিষয়টি দাদিকে জানালে তিনি অভিযুক্তদের বাড়িতে বিচার চাইতে যান। সেখান থেকে ফেরার পথে তাঁর ওপর হামলা চালায় অভিযুক্ত পরিবারের সদস্যরা। এ সময় দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে ওমর ফারুকের মাথায় রামদা দিয়ে কোপানো হয়।

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

সোমেশ্বরীর বুকে কাঠের সেতু, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা

প্রকাশ: ০৫:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬