১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ শেষে ঝালকাঠি শহরের গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হায়দার হোসাইন। ২০০৫ সালে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। ওই মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০০৭ সালের ২১ মার্চ। এর ২০ দিন পর হত্যা করা হয় হায়দার হোসাইনকে।

এ ঘটনায় পরদিন তাঁর ছেলে তারেক বিন হায়দার ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে ২০১০ সালের ১৭ জানুয়ারি জেএমবির পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামির মধ্যে বেল্লাল হোসেন এত দিন পলাতক ছিলেন। দীর্ঘদিন পর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামীর বসতঘর থেকে জাল নোট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। তবে তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুরে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’

১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ

প্রকাশ: ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬