দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল হিসেবে এটিএন বাংলার সফল যাত্রা

২৮ বছরে এটিএন বাংলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৭৫ বার পঠিত হয়েছে

এটিএন বাংলা

দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ১৯৯৭ সালের এই দিনে যাত্রা শুরু করেন। আজ উদযাপন হবে তাদের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকীর। এই বিশেষ দিনটি ঘিরে রাজধানীর কারওয়ান বাজারে চ্যানেলটির প্রধান কার্যালয়ে সকাল থেকেই শুরু হবে বর্ণাঢ্য আয়োজন।

সকালে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হবে। এরপর একে একে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণমূলক আলোচনা, কেক কাটা, দোয়া মাহফিল ও নানা আয়োজন। এতে অংশ নিবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, চ্যানেলের কর্মকর্তারা, সংবাদকর্মী, নাট্যব্যক্তিত্ব, গায়ক, গণমাধ্যম বিশ্লেষকসহ আমন্ত্রিত অতিথিরা।

চ্যানেলটির চেয়ারম্যান বলেন,“এটিএন বাংলার পথচলা শুরু হয়েছিল দেশ ও সংস্কৃতির কথা বলার লক্ষ্য নিয়ে। আজও সেই আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে চলছি। জন্মদিনে আমরা নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছি মানবিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত বিনোদন উপহার দেওয়ার।”

দিনব্যাপী প্রচারিত হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালা, যেখানে থাকছে জনপ্রিয় নাটক, গান ও প্রতিষ্ঠাকালীন সময়ের দুর্লভ মুহূর্তের ভিডিও। দর্শকদের জন্য থাকছে পুরস্কারজয়ী বিভিন্ন অনুষ্ঠানের পুনঃপ্রচার ও শিল্পীদের বিশেষ পারফরম্যান্স।

প্রতিষ্ঠার শুরু থেকেই এটিএন বাংলা দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য নাম। দেশীয় শিল্প, সংস্কৃতি ও সংবাদকে প্রাধান্য দিয়ে চ্যানেলটি তৈরি করেছে এক ভিন্নধর্মী পরিচয়।

সকাল থেকে শুরু হওয়া এই আয়োজন রাত পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এভাবেই দীর্ঘ পথচলার পর এটিএন বাংলা নতুন উদ্দীপনায় দেশীয় গণমাধ্যমের অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার জানায়।

জনপ্রিয় টার্গেট

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছরের মধ্যেই চালু করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল হিসেবে এটিএন বাংলার সফল যাত্রা

২৮ বছরে এটিএন বাংলা

প্রকাশ: ০১:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫