আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শ্রমিকেরা যথাসময়ে কারখানায় গিয়ে হাজিরা দেন। এরপর কাজ বন্ধ করে দাবির পক্ষে বিক্ষোভ শুরু করেন। নরসিংহপুরের হা-মীম গ্রুপ ও নিশ্চিন্তপুরের নিউএজ কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে আসেন। পরে তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশের দিকে ধেয়ে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন।

শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, সকাল আটটার পর থেকে বেলা ১১টা পর্যন্ত নিশ্চিন্তপুর থেকে নরসিংহপুর পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইউনিক এলাকায় শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

ওই কর্মকর্তা আরও জানান, সকাল ১১টা পর্যন্ত আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বের হয়ে আসেন। তাঁদের অধিকাংশই বাসায় ফিরে না গিয়ে সড়ক ও অলিগলিতে অবস্থান করছেন। এতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পুলিশ তাঁদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

হা-মীম গ্রুপের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, আমরা এর বাস্তবায়ন চাই। অতি দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করতে হবে।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন, এটা যেমন সত্য, তেমনি কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের উসকানি দেওয়ার কারণেই আন্দোলন থামছে না এটাও সত্য।’

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিক অসন্তোষের মুখে আজ সকাল ১১টা পর্যন্ত ৫৫টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে অথবা শ্রমিকেরা বের হয়ে গেছেন। শ্রমিকদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।’

পল্লবীর কালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধর করল বিক্ষুব্ধ শ্রমিকেরা

একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এরই মধ্যে কালশী রোডে এক পুলিশ সদস্যকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালায় আন্দোলনকারীদের একটি অংশ।

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীতে পার্কিং করা পরিবহন বাসে আগুন

রাজধানীতে পার্কিং করা পরিবহন বাসে আগুন

এসআই হাসান রহমান বলেন, বাসের চালক ও হেলপার জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি সেখানে পার্কিং করে তাঁরা খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।

জনপ্রিয় টার্গেট

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

প্রকাশ: ১২:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬