বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মেজর (অব.) আখতারুজ্জামানের কারামুক্তির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

বিমানবন্দরে প্রবাসীদের দুর্ভোগের প্রতিবাদে আখতারুজ্জামানের ভূমিকা সফল হয়েছে বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি আরও বলেন, আখতারুজ্জামান গ্রেপ্তার হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তিনি ট্রলির সংকটের কথা বলেছিলেন। এখন দুই দফায় ৩০০টি নতুন ট্রলি যুক্ত করা হয়েছে। লাগেজ কাটা ও চুরির অভিযোগের পর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়া যাচ্ছে।

আখতারুজ্জামান জেলে থাকলেও শুধু দেশের মানুষ নয়, প্রবাসীরাও তাঁর গ্রেপ্তারের প্রতিবাদ করেছেন উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, বিভিন্ন দেশে সভা-সমাবেশ, মিছিল এমনকি দূতাবাস ঘেরাও করে প্রতিবাদ জানানো হয়েছে। প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য তাঁর প্রতিবাদের সুফল এখন পাওয়া যাচ্ছে।

শফিকুর রহমান আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে। নিম্ন আদালত থেকে জামিন না দিয়ে তাঁকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। হাইকোর্টে জামিন পাওয়ার পর আবার চেম্বার আদালতে নেওয়া হয়েছে। এসব ঘটনা সরকারের জন্য লজ্জাজনক।

সরকারের পাহাড়সম ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করতে বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, বিরোধী দলের চরিত্রহননের চেষ্টা না করে সরকারের উচিত মানুষের দুঃখ-দুর্দশা দূর করার দিকে মনোযোগ দেওয়া। অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।

আখতারুজ্জামান আরও বলেন, নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যায়। এভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা রুখে দাঁড়াবেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ভাবতে হবে।

গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মেজর (অব.) আখতারুজ্জামান। এ সময় লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট ও জমজমের পানি পেতে দেরি হওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাগ্বিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা ও এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

পরদিন ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড শেষে ৪ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দায়রা আদালতেও জামিন আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এর পর গত ১ নভেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান মেজর (অব.) আখতারুজ্জামান।

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসালামী। আজ সোমবার দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে।

এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ) ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম এবং সদস্যসচিব হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরেক সাবেক পরিচালক…

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

পরিকল্পিতভাবে কেউ কেউ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একদিকে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে, আবার পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি এই নতুন সরকারকে

জনপ্রিয় টার্গেট

ভারত সিরিজের মাঝপথে আরও এক দফা ধাক্কা খেল নিউজিল্যান্ড

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

প্রকাশ: ০২:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬