১১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপ অনুষ্ঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ঈশ্বরদীর নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টারে এই সংলাপটির যৌথভাবে আয়োজন করে রসাটম স্টেট করপোরেশন ও ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিল-ইমপ্যাক্ট টিম ২০৫০।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জনেরও অধিক তরুণ শিক্ষার্থী, পেশাজীবী ও গ্র্যাজুয়েটরা এ ডায়ালগে অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের পারমাণবিক শক্তির সম্ভাবনা, এই খাতে কর্মসংস্থানের সুযোগ, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও যুবসমাজকে সম্পৃক্ত করার বিষয়গুলোতে বিশেষ জোর দেওয়া হয়।

ঈশ্বরদীর ইউএনও হাসান মোহাম্মদ শোয়েব ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মানবসম্পদ বিভাগের উপপ্রকল্প পরিচালক ওলগা ভিশনেভস্কায়া অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তরুণ বিশেষজ্ঞ ও রসাটম মহাপরিচালকের ইমপ্যাক্ট টিম ২০৫০-এর সদস্য প্রমোদ চন্দ্র বৈদ্য বলেন, আমরা বাংলাদেশের যুবসমাজ পারমাণবিক শক্তির বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও উৎসাহী এবং বাংলাদেশে পারমাণবিক শক্তির নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।

আলোচনাকালে তরুণ অংশগ্রহণকারীরা বেশ কিছু প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেন। এর মধ্যে রয়েছে, পারমাণবিক শক্তি সম্পর্কে সচেতনতার অভাব, বিশেষায়িত শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের সীমিত সুযোগ, গবেষণা সুবিধার ঘাটতি ও ইন্টার্নশিপের স্বল্পতা। তাঁরা বিকিরণ, পারমাণবিক নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত প্রভাব নিয়ে প্রচলিত উদ্বেগ ও ভুল ধারণাগুলো দূর করতে সঠিক তথ্য প্রচারের ওপরও গুরুত্বারোপ করেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারীরা বিশেষায়িত কোর্স, বৃত্তি, গবেষণা অনুদান, ইন্টার্নশিপ ও শিল্প বিশেষজ্ঞদের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং চালুর সুপারিশ করেন। পাশাপাশি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

আলোচনায় উঠে আসা সুপারিশগুলো রসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের কাছে উপস্থাপন করা হবে। এ ছাড়া তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ ৩১-এ বিষয়গুলো তুলে ধরা হবে।

আয়োজকদের আশা, এই উদ্যোগের ফলে বাংলাদেশের তরুণরা পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও দেশের পারমাণবিক খাতের টেকসই উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত হবে।

হাসপাতালের টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, কর্মস্থলে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী জানান, গত ১০ সেপ্টেম্বর ই-জিপি প্রক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে ৮০ লাখ ৭৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও ই-জিপি নীতিমালা অনুসরণ করে অনলাইনে দরপত্র মূল্যায়নের…

সাঁথিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামে রোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে প্রবাস থেকে ছুটিতে আসা স্বামী আব্দুর রহিম (৪৫)। আব্দুর রহিম চরপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে এবং নিহত গৃহবধূ একই ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহম আলীর মেয়ে।

পাবনায় জোড়া খুন, সন্দেহভাজন একজন গ্রেপ্তার

পাবনার পুষ্পপাড়া বাজারে জোড়া খুনের সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার ভোরে সদরের আতাইকুলার পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুসা (২৬)।

জনপ্রিয় টার্গেট

মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন: নাসিম মঞ্জুর

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ: ১১:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬