১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসায় মেয়েকে দেখে ফেরার পথে নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নিহত নাজমা আক্তার বিরামপুর উপজেলার কুর্শাখালী গ্রামের ফয়সাল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের সঙ্গে দেখা করতে শিবনগর এলাকার একটি মাদ্রাসায় গিয়েছিলেন নাজমা। সেখান থেকে বাড়ি ফেরার পথে উত্তর সুজাপুর জামে মসজিদের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ী হাট থেকে বেশ কয়েকটি গরু নিয়ে একটি নছিমন ফুলবাড়ী হয়ে বিরামপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির নছিমনটি নাজমা আক্তারকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. তানভীর বলেন, হাসপাতালে আনার আগেই নাজমা আক্তারের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আনারকলি চাষে স্বপ্ন দেখছেন দিনাজপুরের রিপন

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদেশি ফল প্যাশন ফ্রুট বা আনারকলি চাষ করে সাফল্য পেয়েছেন তরুণ উদ্যোক্তা রায়হান আহমেদ রিপন। বাড়ির আঙিনায় মাত্র দুটি গাছে সাত মাসেই ফলেছে প্রায় এক হাজার আনারকলি। টক-মিষ্টি স্বাদের পুষ্টিকর এ ফল দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

জমিতে ময়লা ফেলায় ছোট ভাইকে হত্যা, এক মাস পর গ্রেপ্তার বড় ভাই

দিনাজপুরের বিরামপুরে ছোট ভাই মুকুল হোসেনকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এটিএম শামসুজ্জামান বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণ, কর্মসূচির হুঁশিয়ারি

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি হত্যা মামলার তথ্য সংগ্রহ করতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফুলবাড়ী প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশসহ স্থানীয় সাংবাদিক মহল।

জনপ্রিয় টার্গেট

মাদ্রাসায় মেয়েকে দেখে ফেরার পথে নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত

মাদ্রাসায় মেয়েকে দেখে ফেরার পথে নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রকাশ: ১০:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬