‘ও ঝি, তোয়ার ভাইরে কনে চাইব’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

উপস্থিত স্বজনেরা তাঁকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সদ্য সন্তানহারা মা বার বার ডুকরে কেঁদে উঠছিলেন, ‘আর ঝির (আমার মেয়ের) স্বপ্ন সিএ কইরব, তারপর চাকরি কইরব। লেখাপড়া করি প্রতিষ্ঠিত হই, মা-বাবার পাশে দাড়াইব। কিন্তু আর ঝি আরগোরে ছাড়ি আল্লাহর কাছে চলি গেছে।’

সালমা আক্তারের এই বাঁধভাঙ্গা কান্না স্বজনসহ উপস্থিত সকলের চোখকে অশ্রুসিক্ত করে তোলে।

মেয়ের মরদেহ নিতে হাসপাতালের বারান্দায় বসে ছিলেন বাবা প্রবাসী সাখাওয়াত হোসেনও। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ তিনি।

মেয়ের হাসিমাখা মুখটা মনে করে নীরবে চোখের জল ফেলে জানালেন, মাইশা তাদের একমাত্র মেয়ে। গত শুক্রবার মেয়ের জন্মদিন ছিল। মেয়ের জন্মদিন উপলক্ষে আত্মীয়-স্বজনসহ সকলকেই দাওয়াত করে অনুষ্ঠান করেছিলেন তিনি।

‘জন্মদিনের অনুষ্ঠান করায় আমার মেয়ের সে কি আনন্দ! কিন্তু আমি কি জানতাম এটাই আমার মেয়ের শেষ জন্মদিন পালন করা। আমার একমাত্র মেয়েটার মৃত্যুতে আমার দুনিয়া শেষ হয়ে গেছে,’ অনন্ত হাহাকার শোকাতুর বাবার কণ্ঠে।

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব নিচ্ছেন না আর কেউ। গতকাল সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছারকে ভিসির রুটিন দায়িত্ব দিতে গিয়ে বিপত্তি দেখা দেয়।

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে লরির ধাক্কায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ মিনিবাসের ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেছেন।

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

পরিবারের বড় ছেলে পুলক নাথ (২৫)। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে পাড়ি জমিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। তাঁর আয়েই চলত পরিবার। ছোট ভাই প্রতিবন্ধী। দীর্ঘ পাঁচ বছর পর আগামী শুক্রবার (৬ নভেম্বর) দেশে ফেরার কথা ছিল তাঁর।

জনপ্রিয় টার্গেট

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

‘ও ঝি, তোয়ার ভাইরে কনে চাইব’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

প্রকাশ: ০৭:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬