
সৌদিতে ফ্লাইট চলাচলে সীমাবদ্ধতা, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৭:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- ৭ বার পঠিত হয়েছে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এ পর্যন্ত ১৭১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৭৭ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৯৪টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।
বিমানবন্দর ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরীর (এএসএম, ফ্লাইট ম্যানেজমেন্ট) এ তথ্য জানিয়েছেন। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৮টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইটেই প্রভাব পড়ছে। এতে সৌদিগামী ও সৌদি আরব থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

নন-লাইফ ইনস্যুরেন্স সেবা চালু করছে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইনস্যুরেন্স
গ্রাহকদের জন্য নন-লাইফ ইনস্যুরেন্স সেবা চালু করতে প্রগতি ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে করপোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ডাচ্-বাংলা ব্যাংক। গতকাল সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নতুন এ সেবা যুক্ত হচ্ছে।

ছয় সপ্তাহের মধ্যে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ছয় সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে।

ঢাকা-দাম্মাম বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর, যাত্রীসংকটে স্থগিত রিয়াদ রুট
৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় শুরু হবে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আপাতত চালু হচ্ছে না।

























