ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ সোমবার এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গতকাল দিবাগত রাত ২টার দিকে খুলনার দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় অভিযান চালায়।

এ সময় অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এসআরবি সদস্যরা সন্দেহভাজনদের লক্ষ্য করে তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এতে মাদক কারবারি ও সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা পিস্তল ও গুলি বিধিমোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মধ্যরাতে খুলনার নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য…

কুয়েটে কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, চোখে আঘাত

কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামকে কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। বাম চোখে আঘাত পেয়ে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিভাগের এক সহপাঠীর সঙ্গে কথা-কাটাকাটির জেরেই এ ঘটনা বলে অভিযোগ।

বরের বয়স ১৮, কনের ১৬ বছর করাসহ ১০ দাবি নিকাহ রেজিস্ট্রারদের

দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি বাড়ানো, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং বরের বয়স ১৮ ও কনের ১৬ বছর করাসহ ১০ দফা দাবি জানিয়েছে মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি খুলনা জেলা শাখা।

জনপ্রিয় টার্গেট

২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক

খুলনায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশ: ০৫:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬