ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় আহত ৮, সংকটাপন্ন তিনজন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়া থেকে ঢাকাগামী বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং আট যাত্রী আহত হন।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

ভোরে দোকানে বসে গল্প করছিলেন তিন বন্ধু, ডাম্প ট্রাকের চাপায় নিহত ২

সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর তিন বন্ধু মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায়ে তাঁরা একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে আসা ইটবাহী নম্বরবিহীন একটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে তাঁদের ওপর উঠে যায়।

গৃহবধূর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, মুন্সিগঞ্জে ইমাম গ্রেপ্তার

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নামাজ পড়ে ফেরার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলাফল ডিসেম্বরে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় আহত ৮, সংকটাপন্ন তিনজন

প্রকাশ: ০৩:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬