চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরে সংগঠনের নেতারা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতির দেশ। তবে সম্প্রতি ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) বিভিন্ন কর্মকাণ্ড, উসকানিমূলক কার্যক্রম এবং দেশ ও স্বাধীনতাবিরোধী তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে দাবি করেছে সংগঠনটি।

হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নূরে আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাফেজ আবুল হাসানাত, জেলা প্রচার সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, শহর শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম এবং সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ।

বক্তারা বলেন, চাঁদপুরে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করছেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে ইসকনের বিতর্কিত ও দেশবিরোধী কর্মকাণ্ড নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলে তাঁদের দাবি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সংগঠনটির কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

বক্তারা আরও বলেন, চাঁদপুর শহরের মুনসেফপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দিরের কার্যক্রম, অবস্থান, অনুমোদন ও সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে ২০২৪ সালে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় সংগঠনের কর্মকাণ্ডের আড়ালে দেশের আইন, সংবিধান ও জাতীয় স্বার্থবিরোধী কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে হেফাজতে ইসলামের নেতা-কর্মী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

নিষেধাজ্ঞা শেষে সরগরম মাছঘাট, কমেনি ইলিশের দাম

মাছঘাটের আড়তদার জাহাঙ্গীর সৈয়াল জানান, চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কমেনি। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে মাছ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স এবং নৌ পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে টাস্কফোর্সের অভিযানে ধরা পড়া ১৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে…

জনপ্রিয় টার্গেট

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের

প্রকাশ: ০৫:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬