সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ গ্রেপ্তার ৮

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এর আগে গতকাল শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর আজ রোববার সদর মডেল থানার এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় মব সৃষ্টি করে আসামি ছিনতাই, পুলিশের কাজে বাধা এবং আঘাতের অভিযোগ আনা হয়েছে।

মামলায় গ্রেপ্তারকৃতরা হলে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), তাঁর মা শাম্মী আক্তার পলি, বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, প্রিন্সের ছোট বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী, কাওছার আহমদ সোহাগ, ইফাত আলম রাবিদ, শাহরিয়ার সাদি (১৯) ও তাকবির রহমান তানহির।

আজ রোববার দুপুরে শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ছোট বোন স্কুলছাত্রী ছাড়া অন্য সবাইকে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি রতন শেখ বলেন, পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং মব সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের চেষ্টায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে আসামি প্রিন্সসহ ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।

চিকিৎসাকালীন গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রিন্সের পরিবারের লোকজন ও বন্ধুরা মিলে পূর্বপরিকল্পিতভাবে মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। এছাড়া হাসপাতালের সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা চালান প্রিন্স।

এবার সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

সুনামগঞ্জের দিরাইয়ে বাউলগানের আসর নিয়ে আপত্তির পর এবার পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলায় ধামাইল গানের প্রবর্তক বৈষ্ণব কবি রাধারমণ দত্তের গ্রামেও গানবাজনা বন্ধের জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ গ্রেপ্তার ৮

প্রকাশ: ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬