দুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আহত খলিলুর রহমান উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গ্রেপ্তার ইমরান একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জলিল হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সকালে উপজেলার তালতলী বাজারের একটি দোকানে বসে মোবাইলে কথা বলছিলেন খলিলুর রহমান। এ সময় রাকিব ও ইমরানসহ কয়েকজন তাঁকে উদ্দেশ্য করে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে কিল-ঘুষি মেরে আহত করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী জানান, হামলার সময় চার-পাঁচজন ছিলেন। ব্যবসায়ীরা এগিয়ে গেলে তাঁরা মোটরসাইকেলে করে চলে যান। পরে স্থানীয় লোকজন আহত খলিলুর রহমানকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় ওই দিনই খলিলুর রহমান বাদী হয়ে দুমকী থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ইমরান এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মামলার এক নম্বর আসামি মো. রাকিব। তাঁর দাবি, ছাত্রদলের কয়েকজন বালুর ড্রেজারের লাইন বসাতে গেলে খলিলুর রহমান বাধা দেন এবং টাকা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হলে খলিলুর রহমান সড়কে পড়ে আহত হন। তাঁকে কেউ আঘাত করেননি।

ওসি মো. সেলিম উদ্দিন জানান, ইমরানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

বন্ধ পাঠাগার: সামনে অটোরিকশার দখল, ছাদে মাদকের আসর

উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও পাঠকদের জন্য খুলে দেওয়া হয়নি পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের পাবলিক মাঠসংলগ্ন সাধারণ পাঠাগার। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় ভেতরে থাকা বই ও আসবাবপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে পাঠাগারের সামনের জায়গা দখল করে গড়ে উঠেছে অটোরিকশার স্ট্যান্ড।

দশমিনায় মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

কয়েক মাস ধরে ওই নারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াতেন। তাঁর পায়ে পচনজনিত রোগ দেখা দেওয়ায় কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি মর্দনা সেতুসংলগ্ন ওই পাকা ভবনের নিচে অবস্থান করছিলেন।

৮ শিক্ষকের একজন ছাত্র, তবুও অকৃতকার্য

৮ শিক্ষকের একজন ছাত্র, তবুও অকৃতকার্য

মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ নামে প্রতিষ্ঠানটিতে খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষক রয়েছেন আটজন। কিন্তু দীর্ঘ ২৪ বছরেও গড়ে ওঠেনি নিজস্ব পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলে পাঠদান। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহও কমছে বলে দাবি

জনপ্রিয় টার্গেট

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকার

দুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৬:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬