এবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সোমবার (২ নভেম্বর) সোমালিয়ার পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বন্দর বায়লা ও হাফুনের মধ্যবর্তী জলসীমায় জাহাজটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাঁর ভাষ্য অনুযায়ী, ১২ জন জলদস্যু জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য জানান।

এদিকে গত শনিবার প্রকাশিত এক সতর্কবার্তায় এমএসসিআইও জানায়, জাহাজটিতে থাকা ২৩ জনের বর্তমান অবস্থা ও নিরাপত্তা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার প্রেসটিভির খবরে বলা হয়—ঘটনাটি তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযান ‘অপারেশন আটলান্টা’। একই সঙ্গে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে এমএসসিআইও।

গত সেপ্টেম্বরে পুন্টল্যান্ড কর্তৃপক্ষ জানায়, ‘এমটি অনার-২৫’ নামের একটি ট্যাংকারে পাঁচ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা। পরে নিরাপত্তা বাহিনী জাহাজটি উদ্ধার করে এবং ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে আটক করে।

গত এক দশকে আন্তর্জাতিক নৌ টহল ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সোমালীয় জলদস্যুদের তৎপরতা অনেকটা কমে এসেছিল। তবে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় ওই অঞ্চলের সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজার

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৬টি প্রদেশের মধ্যে ৮টিতে ইবোলার সংক্রমণ ছড়িয়েছে। নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০০ জনের বেশি।

সুদানে মার্কেটে ড্রোন হামলায় ২১ জনের মৃত্যু, আহত ৪০

সুদানের দারফুর অঞ্চলের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা ও তাঁদের মরদেহ খেয়ে ফেলার অভিযোগে মুজুরিজি মোজেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

জনপ্রিয় টার্গেট

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকার

এবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরা

প্রকাশ: ০৭:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬