ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ব্যাংক ভবনের পূর্ব পাশে আগুন দেখতে পান নিরাপত্তাকর্মী মো. কুদ্দুস মিয়া। তিনি দ্রুত দ্বিতীয় তলায় অবস্থানরত (একই ভবনের ২য় তলায় ভাড়া থাকেন) শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলমকে খবর দেন। পরে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।

নিরাপত্তাকর্মী কুদ্দুস মিয়া বলেন, ঘটনার সময় আমি ব্যাংকের নিচতলায় দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ ভবনের পূর্ব পাশে আগুন দেখতে পেয়ে দ্রুত ম্যানেজার স্যারকে ডেকে তুলি। পরে দুজনে মিলে আগুন নিভিয়ে ফেলি।

ব্যাংক সূত্রে জানা গেছে, দৈনন্দিন কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের দরজা-জানালা বন্ধ করে চলে যান। এ সময় শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলম ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। অন্যদিকে নিরাপত্তাকর্মী নিচতলায় দায়িত্ব পালন করছিলেন।

শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলম বলেন, ব্যাংক ভবনের পূর্ব পাশে কোনো বৈদ্যুতিক সংযোগ, যন্ত্রপাতি বা অন্য কোনো স্থাপনা ছিল না। ফলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় আপাতত মামলা করা হয়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ আমাদের অবগত করেননি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

হেমন্তের বৃষ্টিতে মানিকগঞ্জে অর্ধশত ইটভাটার কাঁচা ইট নষ্ট, ফসলহানির আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে হেমন্তেও টানা বৃষ্টি দেখছে দেশ। তিনদিনের বৃষ্টিতে কোথাও কৃষকের ফসল নষ্ট, কোথাও জেলের শুঁটকি মাছ নষ্ট আবার কোথাও কাজ করতে না পেরে দিনমজুরের রোজগার নষ্ট। ঢাকার মানিকগঞ্জে বৃষ্টতে ইটশিল্পে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

শিক্ষকের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভ

মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রাথমিক তদন্তের পরও উপজেলা শিক্ষা অফিস থেকে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ছাত্রীর বাবা। তবে উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, এ ঘটনায় তদন্ত

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ, শতাধিক যানবাহন আটকা

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে আটকে পড়ে শতাধিক যানবাহন।

জনপ্রিয় টার্গেট

সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট–নেতানিয়াহুর

দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

প্রকাশ: ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬