ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট–নেতানিয়াহুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বৈঠক শেষে দুই দল এক যৌথ বিবৃতিতে জানায়, তারা ‘মৌলিক বিষয়গুলো’ নিয়ে আলোচনা করেছে এবং পরবর্তী সময়ে আবারও বৈঠকে বসবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ জানানো হয়নি। আলোচনায় লিকুদের পক্ষে ছিলেন দলটির সংসদীয় নেতা ওফির কাৎজ এবং নেতানিয়াহুর আইনজীবী মাইকেল রাবেলো। ইয়াশারের পক্ষে ছিলেন এমকে চিলি ট্রপার, গাই গুটম্যান ও ইয়োভ হোরোভিৎস।

সম্ভাব্য ঐক্য সরকারে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে মেয়াদ ভাগাভাগির ব্যবস্থা থাকবে কি না, তা নিয়ে রোববারের বৈঠকে আলোচনা হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট জানিয়েছে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের অতি ডানপন্থি দল ইৎজমা ইয়েহুদিতকে সরকারে রাখা নিয়েও মতবিরোধ রয়েছে। ইয়াশার দলটি তাদের অন্তর্ভুক্তির বিরোধী হলেও লিকুদ এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়নি।

এদিকে হারেদিদের সামরিক বাহিনীতে নিয়োগ নিয়ে ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সঙ্গে আলোচনায় গত ২৪ ঘণ্টায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২। দলটির উপদল দেগেল হা তোরাহর সূত্রগুলো জানিয়েছে, আইজেনকটের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও সমঝোতা এখনো অনেক দূরে। তাঁর আগের প্রস্তাবে ইয়েশিভার মাত্র ৩ শতাংশ শিক্ষার্থীকে সামরিক সেবা থেকে অব্যাহতির কথা বলা হয়েছিল। দেগেল হা তোরাহর ধর্মীয় নেতারা সেটি প্রত্যাখ্যান করায় নতুন প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আইজেনকট। অন্যদিকে ইউটিজে নতুন সরকার শপথ নেওয়ার আগেই এ বিষয়ে আইন পাস চায়।

তবে হারেদিদের সামরিক সেবা থেকে অব্যাহতি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকটের জোটের চার দলের জন্য এমন আইন পাস করা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।

সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিয়ে বিরোধও স্পষ্ট হয়েছে। ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান হারেদি দলগুলোর সঙ্গে ‘যন্ত্রণাদায়ক সমঝোতার’ মাধ্যমে আরব দলগুলোর সমর্থন ছাড়াই সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। বিপরীতে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনই ‘একমাত্র বাস্তবসম্মত বিকল্প’। নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের বিরোধিতা করে তিনি বলেন, এতে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

আইজেনকটও ইঙ্গিত দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন। তবে বেনেট ও লিবারম্যান এমন সরকারের বিরোধী।

গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তাঁর চার দলের জোট নেসেটের ১২০ আসনের মধ্যে ৪৮টি এবং দুটি আরব দল ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন আইজেনকট। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে। ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পেতে পারেন। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে, যার মধ্যে হারেদি দল শাস ও ইউটিজের আসন ১৩টি।

পরমাণু নীতি বদলে অস্ত্র তৈরি করুক ইরান, চায় না চীন-রাশিয়া

গত ২৮ ফেব্রুয়ারি মধ্য তেহরানে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু, নেতানিয়াহুকেও ডাকলেন আইজেনকট

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। গতকাল শনিবার আইজেনকটের মধ্যপন্থি দল ইয়াশার পার্টি এ তথ্য জানিয়েছে।

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সেন্টকম বলছে মিথ্যা

পারস্য উপসাগরের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে বিমানটি ওই অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে ইরানের এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে মার্কিন

জনপ্রিয় টার্গেট

সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট–নেতানিয়াহুর

সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট–নেতানিয়াহুর

প্রকাশ: ১১:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬