ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত ও ভোরে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে শীতের প্রভাবে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব রোগের প্রবণতা দেখা যাচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুর অভিভাবক মোছা. মকছেদা বেগম বলেন, কয়েক দিন ধরে ঠান্ডা লেগে আমার ছেলের জ্বর ও কাশি হয়েছে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে এসেছি।

আরেক রোগীর স্বজন বাছেদ আলী বলেন, রাতে ও সকালে ঠান্ডা বেশি লাগছে। পরিবারের বয়স্ক সদস্য অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করিয়েছি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুব আলম বলেন, আবহাওয়া পরিবর্তন ও তাপমাত্রা কমে যাওয়ার কারণে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে । বিশেষ করে শিশু ও বয়স্করা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। এ সময় ঠান্ডা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং প্রয়োজন ছাড়া ভোরে ও রাতে বাইরে বের না হওয়া। কারও অসুস্থতা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আজ মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রাও এ জেলাতেই। কয়েক দিনের বিরতির পর গতকাল সোমবার রাত থেকে জেলাজুড়ে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে, যার ফলে ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে যান চলাচল ও স্বাভাবিক

পঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল ৮ দফার স্মারকলিপি

বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করেন এসআরবির বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। পরে এর ধ্বংসাবশেষ থেকে আওয়ামী লীগের জেলা কমিটির পক্ষ থেকে দেওয়া আট দফা দাবির স্মারকলিপিটি পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে স্মারকলিপির বিষয়ে

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিজিবির নতুন নারায়ণপুর বিওপি উদ্বোধন করা হয়েছে। বিজিবি বলছে, প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াবে এই বিওপি।

জনপ্রিয় টার্গেট

পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫

প্রকাশ: ১০:০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬