ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যাকিং মেশিনের ঘোষণায় এবার বন্দরে এল সিগারেট তৈরির প্ল্যান্ট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬৯ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সিআইআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পরীক্ষায় চালানটিতে সাতটি মেশিন পাওয়া গেছে। এসব মেশিন দিয়ে সিগারেট উৎপাদন থেকে প্যাকেটজাতকরণ পর্যন্ত কাজ করা সম্ভব।

ছয়টি প্যাকেজে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে চালানটি আমদানি করা হয়।

গত ৪ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর সি-১৩২১৮৭৮-এ পণ্যগুলোকে প্যাকিং ও র‍্যাপিং মেশিন হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ জন্য ব্যবহার করা হয় এইচএস কোড ৮৪২২৪০০০।

কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় চালানটিতে সাত ধরনের মেশিন পাওয়া যায়। এগুলো হলো—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার।

সিআইআইডির ভাষ্য, চালানটিতে শুধু তৈরি সিগারেট প্যাকেটজাত করার সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল যন্ত্রপাতিও ছিল।

আমদানি নথিতে চালানটির ঘোষিত মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার দেখানো হয়েছে। সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার উল্লেখ করা হয়েছে। এই হিসাবে প্রাথমিক মূল্যায়ন ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ।

কর্মকর্তারা জানিয়েছেন, এ মূল্য প্রাথমিক ও তুলনামূলক। মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং একই ধরনের যন্ত্রপাতির তুলনাযোগ্য আমদানি মূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে।

আমদানি নথি অনুযায়ী, চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের জন্য নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেডের এআইএন নম্বর ৩০১৭৬০৬২১।

সিআইআইডির তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ।

সিআইআইডির পর্যবেক্ষণ, দেশে পরিচালিত প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে এ ধরনের সিগারেট তৈরির যন্ত্রপাতি আমদানি করা সমীচীন।

অধিদপ্তর মনে করে, এ ধরনের যন্ত্রপাতির আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং লাইসেন্সধারী সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন।

সিআইআইডির মতে, অনুমোদিত চ্যানেলের বাইরে এসব যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে প্রতিষ্ঠিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারেন এবং সরকার রাজস্ব হারাতে পারে।

সিআইআইডি বলেছে, প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে সিগারেট উৎপাদনের সম্পূর্ণ লাইন আমদানির ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি উঠে এসেছে।

ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর। তদন্তে আমদানি ঘোষণার যথার্থতা, যন্ত্রপাতির সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত আমদানি মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতিগুলোর চূড়ান্ত ব্যবহার যাচাই করা হবে।

তামাক খাত থেকে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করা এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে অধিদপ্তর।

বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুবান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে…

চট্টগ্রাম টাইগারপাসে এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি ফুটেজে মিলতে পারে রহস্য

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুলতান শিকদার এবং মায়ের নাম মমতাজ বেগম বলে পুলিশ জানিয়েছে।

যুবকের হাত বাঁধা লাশ ঝুলছিল ৩০ ফুট উঁচু গাছে

চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের প্রায় ৩০ ফুট উঁচুতে হাত বাঁধা অবস্থায় অটোরিকশাচালক নুরুল আবছারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার চরলক্ষ্যা ইউনিয়নের সিপাহীর গাছবাগান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

জনপ্রিয় টার্গেট

টানা বৃষ্টিতে তালায় জনজীবন বিপর্যস্ত, ধান-সবজি নিয়ে শঙ্কায় কৃষক

প্যাকিং মেশিনের ঘোষণায় এবার বন্দরে এল সিগারেট তৈরির প্ল্যান্ট

প্রকাশ: ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬