ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, অবস্থা আশঙ্কাজনক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত (৪৫) ও পাশা (৪০)। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, রাত ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান তাঁরা। পরে সেখান থেকে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। কী কারণে শ্রমিকেরা দগ্ধ হয়েছেন, তা তদন্তের পর জানা যাবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ অবস্থায় দুই শ্রমিক জরুরি বিভাগে আসেন। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে বুধবার রাতে পৃথক তিন স্থানে তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দেওয়া হয়েছে। রূপগঞ্জে মেঘলা ট্রান্সপোর্টের দুটি বাস পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকের দাবি। পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।

ফতুল্লায় হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ভিডিও ধারণের সময় ইউসুফ মোল্লা নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজন ও বাড়ির মালিকের দাবি, অপহরণ মামলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়।

জনপ্রিয় টার্গেট

‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ: ১২:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬