ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁর অভিযোগ, গত ৫ নভেম্বর তাঁকে ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এর আগে তাঁর প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মধ্যরাতে হেলমেট পরা দুই ব্যক্তি রেস্তোরাঁ ও ফার্মেসির সামনে এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। এ সময় কাছেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন আরও কয়েকজন। স্থানীয়রা জানান, এর আগেও ওই এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

থানার আরেক উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির বলেন, এ ঘটনায় এখনো ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেইলি রোডকে ‘বিশেষ রাস্তা’ হিসেবে ঘোষণা করা হবে: ডিএসসিসি প্রশাসক

বেইলি রোডের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এলাকাকে ‘বিশেষ রাস্তা’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সড়কটিকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নেওয়া হবে বিশেষ উদ্যোগ…

অতীতে সমাজব্যবস্থার ওপর ভয়ের চাদর ঢেকে দেওয়া হয়েছিল: শফিকুল আলম

বর্তমানে শুধু সরকার নয়, বরং সমাজের বিভিন্ন পুঁজিপতি ও প্রভাবশালী ব্যক্তিরাও ফ্রিডম অব এক্সপ্রেশনের মূল নীতিকে অপব্যবহার করছেন। সাধারণ নাগরিক, সাংবাদিক বা সুধী সমাজের কেউ যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা পরিবেশ ধ্বংসের কথা তুলে ধরেন, তবে তাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ওমর ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় টার্গেট

সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

মোহাম্মদপুরে রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি

প্রকাশ: ০৬:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬