০৯:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিহত তিতাসের বাড়িতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে এসব কথা বলেন। পরে নিহতের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পালন করা হয়।

এ ছাড়া সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরসহ ১৪টি জেলার ডিসিদের সঙ্গে মানব পাচার সংক্রান্ত সভা করা হয়েছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম। সেখানে দালালচক্রের বিরুদ্ধে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া ডিসি-ইউএনওদের দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা যেন লোকাল প্রশাসনের সঙ্গে কাজ করে দালালচক্রকে গ্রেপ্তার করে।

বিদেশে যারা নিখোঁজ ও জিম্মি বা আটক রয়েছে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আযাদ, নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে অভিযানকালে মানব পাচারকারীদের গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা আফজাল শেখের ছেলে। পরিবারের তিন ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

‘আমাকেও নিয়ে যাও’—সেনাসদস্য স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি

স্বামীকে হারিয়ে বারবার বিলাপ করছেন সুমাইয়া আক্তার। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’

ফরিদপুরে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণ ও অপহরণের দায়ে শরিফুল ইসলাম (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন এবং অপর একটি মামলায় মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে সাহেদ আলী মৃধা (৭৬) নামে এক বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে অভিযুক্ত যুবক পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি…

ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরে ডিবি পুলিশের পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে চাকরিচ্যুত পুলিশ ও সেনাসদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দেশজুড়ে ছিনতাই-ডাকাতি চক্র পরিচালনা করতেন এবং তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৮:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬