লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নিহত আব্দুল খালেক তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি (সিলেট-জ ১১-০৬৯০) কুমিরা বটতলা এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ এক পথচারী সড়ক পার হতে গেলে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন চালক। এতে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক।

দুর্ঘটনার পর বাসে থাকা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকেরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকায় বলে জানা গেছে।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া ৫০ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আহত প্রায় অর্ধশত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না, তা বাসটি পুকুর থেকে তোলার পর নিশ্চিত হওয়া যাবে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা জানা যাবে না।’

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছেন বনজীবী ও উপকূলীয় এলাকার বাসিন্দারা। বক্তারা বলেন, বনদস্যুদের আত্মসমর্পণের নামে নাটক বন্ধ করতে হবে।

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা দিয়েছে। বন্দরে পণ্যবাহী ট্রাকের প্রবেশ কমে এক-তৃতীয়াংশে নেমে আসায় জীবিকাসংকটে পড়েছেন হ্যান্ডেলিং শ্রমিকেরা।

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

সাতক্ষীরার তালা উপজেলায় ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া ও যাতায়াতের সুবিধা বাড়াতে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসব বাইসাইকেল দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

মান্দায় নিখোঁজের পরদিন ক্লিনিক চত্বরে মিলল গৃহবধূর লাশ

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

প্রকাশ: ১২:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬