চাপে বিশ্বকাপ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা, তবে…

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের এই পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি দেখার সুযোগ পাবেন ফিফা কাউন্সিলের ৩৭ সদস্য।

তবে তাঁদের জন্য থাকছে কঠোর গোপনীয়তার বিধিনিষেধ। নথি দেখতে হলে আগামী দুই সপ্তাহের মধ্যে সুইজারল্যান্ডের জুরিখে সশরীরে উপস্থিত হয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাঁদের। নির্ধারিত সময়ে নির্বাচিত কিছু নথিই কেবল দেখার সুযোগ পাবেন কাউন্সিল সদস্যরা।

ফিফার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে উয়েফার চাপ। ৪২০ কোটি ডলারের পরিকল্পনাটি কীভাবে তৈরি হয়েছিল এবং কার অনুমোদনে তা এগিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানতে ফিফার কাছে দাবি জানিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য সোমবার পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছিল তারা।

এর আগে ফিফা কাউন্সিলের এক উত্তপ্ত বৈঠকে প্রস্তাবটি নিয়ে ক্ষমা চান ইনফান্তিনো। তবে পরিকল্পনাটি কীভাবে তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। কাউন্সিল সদস্যদের লিখিতভাবে প্রশ্ন জমা দেওয়ার আহ্বান জানান ফিফা সভাপতি।

এদিকে ইনফান্তিনোকে ফিফার সভাপতি পদ থেকে সরানোর প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে উয়েফা। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা সভাপতি নির্বাচন হবে। ২০১৬ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হওয়া ইনফান্তিনো ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে চতুর্থ মেয়াদে নির্বাচনে লড়তে চান।

মাঠে ভয়াবহ সংঘর্ষ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন এই ফুটবলার

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সিডি টেনেরিফের স্ট্রাইকার যিশু দে মিগুয়েল। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাঁর

বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কে

বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কে

দুয়ারে কড়া নাড়ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ৮ বছর পর টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপাও ঘরেই রাখার স্বপ্ন টমাস ডুলির দলে। কিন্তু এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তা গোল করা নিয়ে

 ব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটি

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজন করতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ব্রাজিল, উরুগুয়ে, পানামাকে আতিথেয়তা দিতে গিয়ে মোটা অঙ্কের টাকা ক্ষতি হচ্ছে ভারতের।

জনপ্রিয় টার্গেট

চাপে বিশ্বকাপ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা, তবে…

প্রকাশ: ০৩:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬