লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আটক ব্যক্তিরা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা। ইব্রাহিম ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে। মাসুদ রানা বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেন, বুধবার দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদ আলমকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছুট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরও পাঁচ থেকে ছয়জন সংঘবদ্ধ হয়ে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই বিরোধের জেরে বুধবার দুপুরে খোরশেদ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে দিলশাদপুর খাঁনের বাড়ির পাশে গুলি করা হয়। এতে তাঁর বুকে একাধিক গুলি লাগে। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নিহত খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনার পর পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন নীরবকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে মারামারি, আতঙ্কে নার্স-রোগীরা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষের মারামারিতে দুজন আহত হয়েছেন। ঘটনায় হাসপাতালের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যরাতে সুপারিবাগানে মিলল যুবকের গলাকাটা মরদেহ

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ‘ডিপুটি বাড়ি’সংলগ্ন একটি সুপারির বাগান থেকে নিহত জাকির হোসেন জুয়েলের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। জুয়েল ওই এলাকার তোফায়েল আহমেদের

জনপ্রিয় টার্গেট

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

প্রকাশ: ০৯:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬