ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আগমনে গাংনীতে ব্যস্ত গাছিরা, কলস উঠবে ১৫ দিন পর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫০ বার পঠিত হয়েছে

সরেজমিন ঘুরে দেখা গেছে উপজেলার তেরাইল, করমদীসহ বিভিন্ন গ্রামে খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুরগাছ পরিষ্কার করার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে গাছগুলো প্রস্তুত করে শুকাতে দিয়েছেন। শিগগিরই পুরোদমে শুরু হবে রস সংগ্রহের কাজ। খেজুর রস ও গুড়ের কদর রয়েছে গাংনী উপজেলার প্রতিটি মানুষের কাছে।

উপজেলার তেরাইল গ্রামের খালেক আলী বলেন, শীত আসলেই খেজুর রসের গুড় তৈরি, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, রসপিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায়। আর খেজুর গুড়ের তৈরি পিঠাগুলো খেতেও খুব সুস্বাদু।

পথচারী মোমিদুল ইসলাম বলেন, ‘শীতের সকালে রস ব্যবসায়ীরা সকাল সকাল উঠে হাঁক ছাড়েন ‘‘এই রস আছে রস।’’ খেজুরের এই রস খেতে সত্যিই সুস্বাদু। এক গ্লাস খেজুরের রসের দাম ১০ টাকা। অনেক সময় দূর দুরান্ত থেকে মানুষ আসে খেজুরের রস খেতে।’

তেরাইল গ্রামের খেজুর গাছি ছলেমান আলী বলেন, ‘গাছ সাফ করা প্রায় শেষ হয়ে গেছে প্রায়। খেজুর রসের চাহিদা ব্যাপক কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস পেতে এখনো অপেক্ষা করতে হবে। শীত পড়তে শুরু করেছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে গাছে কলস উঠবে। দুই কলস রস সংগ্রহ করলে ১ কেজি করে গুড় তৈরি হয়।’

ছলেমান আলী আরও বলেন, রস সংগ্রহ চলবে প্রায় ৪ থেকে ৫ মাস। পুরোদমে শুরু হলে প্রতিদিন এক হাজার টাকার ওপরে আয় হবে। খেজুর রস সংগ্রহের জন্য বাড়তি কোন খরচ হয় না। গাছ মালিকদের গাছপ্রতি মৌসুমে ২ কেজি গুড় দেওয়া লাগে। তবে ঝুঁকি নিয়ে গাছ প্রস্তুত ও রস সংগ্রহ করতে হয়।

ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন বলেন, ‘শীতের শিশির যত বাড়বে খেজুরের গাছ থেকে তত বেশি বের হবে রস। আশা করছি এবার পর্যাপ্ত পরিমাণে রস পাওয়া যাবে। খেজুরের গুড় সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখছি। তেরাইল এলাকায় খেজুর গাছি ছলেমান আলী ৩০ থেকে ৪০টি গাছের কাজ সম্পন্ন করেছেন। অন্যান্য এলাকায়ও চলছে পুরোদমে খেজুর গাছের পরিচর্যা। এবার গুড় কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা করে বিক্রয় হবে বলে আশা করছি। ’

গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গাংনী উপজেলায় প্রচুর খেজুর গাছ রয়েছে। আর কিছুদিন পর শুরু হবে পুরোদমে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ। এই খেজুরের রস ও গুড় এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় নিয়ে যায়। আর খেজুর গাছ সাফ করে যে পাতাগুলো রাখা হয় সেগুলো দিয়ে বিভিন্ন নকশার পাটি তৈরি করা হয়।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গাংনী উপজেলার মাটি ভালো হওয়ার কারণে এখানকার রস ও গুড় সুস্বাদু হয়। তবে খেজুর গাছিদের প্রতি পরামর্শ থাকবে কলসের মুখ যেন জাল দিয়ে ঢেকে রাখেন। কলসের মুখে যাতে বাদুড় বা চামচিকা বসতে না পারে। কারণ রসের কলসে যদি বাদুড় বা চামচিকা বসে, তবে তাদের লালা বা মল, মূত্রের মাধ্যমে মানুষের শরীরে প্রাণঘাতি নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

গাংনীতে কাঁচা মরিচের কেজি ১২ টাকা

গাংনীতে কাঁচা মরিচের কেজি ১২ টাকা

মেহেরপুরের গাংনীতে চলতি মৌসুমে মরিচের আবাদ বেড়েছে। অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় প্রতিবছরই এ আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। মরিচ চাষ করে অনেক কৃষক স্বাবলম্বীও হয়েছেন। তবে এবার ফলন ভালো হলেও দাম কমে যাওয়ায় হতাশ কৃষকেরা। এক মাস আগেও যে মরিচ বিক্রি হয়েছে কেজিপ্রতি

৪৫ বছর পর সীমান্তের শূন্যরেখায় বাবার মরা মুখ দেখলেন মেয়ে

কাঁটাতারের বেড়া তাঁদের আলাদা করে রেখেছিল দীর্ঘ প্রায় চার যুগ। শতবর্ষী বাবার একটু যত্ন নেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, মুখে তুলে খাইয়ে দেওয়া– এসবের কোন কিছুই করতে পারেননি মেয়ে। ৪৫ বছর পর যখন দেখা হলো, তখন বাবা চলে গেছেন সব আদর, ভালোবাসা, যত্নের ঊর্ধ্বে।

গাংনী নির্বাচন অফিসে এনআইডি সেবায় ভোগান্তি

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন ও নতুন কার্ডের আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ তাঁদের। একই সঙ্গে সার্ভার সমস্যার অজুহাতে আবেদন আটকে রেখে অর্থের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখবেন কোথায়

শীতের আগমনে গাংনীতে ব্যস্ত গাছিরা, কলস উঠবে ১৫ দিন পর

প্রকাশ: ১২:০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬