সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের সাতজন রয়েছেন।

এসআরবি-১২-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্ম সচিব শাহানা আখতার জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসআরবি ফোর্স-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া। সভাপতিত্বও করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের আইনি পরামর্শ দেওয়া হবে। তাঁরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। দীর্ঘ ১৭ বছরের নানা জটিলতা ও সমস্যার সমাধানেও তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।

এসআরবির সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি আত্মসমর্পণকারীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অন্ধকার জগতে থাকা ব্যক্তিদের আলোর পথে ফিরিয়ে আনতে একটি প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্রের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে বলেও জানান তিনি।

আত্মসমর্পণ করতে আসা মো. মাজেদ আলী মুন্সী বলেন, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসতে পেরে আজ খুব ভালো লাগছে।

আরেক আত্মসমর্পণকারী পাবনার বাবু মিয়া ওরফে আইনুল হোসেন বলেন, ভুল পথে চলতে গিয়ে অনেক কিছু হারিয়েছি। এভাবে জীবনের ১৫ বছর কেটে গেছে। আমার সঙ্গীরা প্রায়ই বলতেন, অনেক দিন ধরে বাড়িতে যাওয়া হয় না।

আলমগীর নামের আরেক আত্মসমর্পণকারী বলেন, একসময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। প্রয়োজনীয় জিনিসপত্র না পেয়ে অনেকেই দস্যুবৃত্তিতে জড়িয়ে পড়তেন।

উল্লেখ্য, একসময় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপরাধের ঘটনা ঘটত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও আত্মসমর্পণের ফলে এসব এলাকায় চরমপন্থী তৎপরতা অনেকটাই কমে এসেছে। এর আগে বিভিন্ন সময়ে চরমপন্থী সংগঠনের অনেক সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকায় যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁদের মধ্যে যমুনা সেতু পশ্চিম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

কোথাও মাঠজুড়ে পাকা ধান, কোনো কোনো জায়গায় ধানের শিষে সোনালি রং ধরেছে, কোথাও আবার সবুজ ধানগাছ। এই চিত্র সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী এলাকার। কিছু জায়গায় ধান কাটাও শুরু হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু, কে দায়ী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

প্রকাশ: ০৪:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬