ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হোটেল থেকে বদির ছেলে ও ভাইসহ চারজন আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী হোটেলের নিচে অবস্থান নেন।

অভিযান শেষে চারজনকে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের গাড়িতে ওঠার সময় বদির ছেলে শাওন ‘নেত্রী ফিরবে’ বলে স্লোগান দেন।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা সিলেট ভ্রমণের কথা বলে মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার পুলিশের একটি ইউনিটের চাহিদার পরিপ্রেক্ষিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, ‘তাঁরা বলছেন, তাঁরা এখানে ঘুরতে এসেছেন। কিন্তু কক্সবাজারে তাঁদের নামে বেশ কয়েকটি মামলা থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা আফসর হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে থানার বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

সিলেটে হোটেল থেকে বদির ছেলে ও ভাইসহ চারজন আটক

প্রকাশ: ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬