ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করতে টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এরপরও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়।

লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়। একপর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তাঁরা তাঁদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান লিমন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি ধরেননি। ফলে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

৮ মাসেও শুরু হয়নি রাস্তা পাকা করার কাজ

৮ মাসেও শুরু হয়নি রাস্তা পাকা করার কাজ

কাজের আদেশ দেওয়ার আট মাস পেরিয়ে গেলেও রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়নি। ফলে এলাকার হাজারো মানুষ ওই কাঁচা রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।

কনস্টেবল আনোয়ার হত্যায় সন্ত্রাসী সবুজ-শহীদ বাহিনী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় সামনে এসেছে শহীদ-সবুজ বাহিনীর নাম। সোর্স সন্দেহে তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। অপরাধপ্রবণ হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের অভিযোগ…

অচলাবস্থার প্রভাব: কাগুজে ভিসিতে চুয়েটে বাড়ছে দায়দেনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব এবার পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে। যানবাহনের জ্বালানি, আনসার সদস্যদের বেতন এবং বিদ্যুৎ-গ্যাস বিলসহ বিভিন্ন খাতে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া। উপাচার্য ক্যাম্পাসে…

জনপ্রিয় টার্গেট

ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ০৯:১৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬