০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। অন্যদিকে সুনামগঞ্জ জেলায় এই হার সবচেয়ে কম।

প্রতিবেদনে অক্টোবর মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারণ হিসাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।

জেলাভিত্তিক হিসাবে বলা হয়েছে—অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত, সুনামগঞ্জে ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত, মৌলভীবাজারে ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জে জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

এসব দুর্ঘটনার ধরন হিসেবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী,৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী,৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন চালক ও ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১০ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে দুটি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হন।

সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক

সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার ৩ দিনের মাথায় হালিমা বেগম (৩০) নামে এক নারী সড়কে প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে প্রাণ হারান এই নারী।

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৯ দিন এগিয়ে এনে ১৭ ও ১৮ জানুয়ারি করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাতে অভিযুক্ত ব্যক্তিরা রামদা, দা, লোহার রড, পাইপ, বাঁশের লাঠি, চাইনিজ কুড়াল ও চাকুসহ দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা সেমিপাকা ও টিনশেড ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।

জনপ্রিয় টার্গেট

সিলেটের সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানি

প্রকাশ: ০৫:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬