নেদারল্যান্ডসের স্বনামধন্য সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব টোয়েন্টে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়ন করতে আগ্রহী মেধাবী ও কৃতিত্বপূর্ণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপের আওতায় এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ হাজার ইউরো পর্যন্ত দেওয়া হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে দ্বিতীয় বছরের জন্য বৃত্তি নবায়ন করা হতে পারে। এ ছাড়া ইউটিএস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কিপাজি স্কলারশিপের জন্যও বিবেচিত হতে পারবেন। এই বৃত্তির আর্থিক মূল্য সর্বোচ্চ ১২ হাজার ইউরো।
আবেদন জমা দেওয়ার পর ফলাফল প্রকাশে সর্বোচ্চ আট সপ্তাহ লাগতে পারে।
মাস্টার্স প্রোগ্রাম, ভর্তির যোগ্যতা ও বৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে surli. cc/exfbte।
আবেদনের শেষ সময় ১ এপ্রিল ২০২৭।

দৈনিক টার্গেট 


























