শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

২০০০ সালে বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি হিসেবে যাত্রা শুরু করে। ২০১২ সালে রূপ নেয় বিশ্ববিদ্যালয়ে।

বর্তমানে ৭টি অনুষদ, ১২টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটের অধীনে বিভিন্ন স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্সসহ ২৪টি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। স্নাতক পর্যায়ে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি, বিবিএ, সিএসই, ইংরেজি, পরিবেশবিজ্ঞান, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন স্টাডিজ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, নিটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে পড়ার সুযোগ রয়েছে।

স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ইংরেজি, ফ্যাশন ডিজাইন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা কার্যক্রম রয়েছে। পাশাপাশি অ্যাপারেল মার্চেন্ডাইজিং, নিটওয়্যার মার্চেন্ডাইজিং, ওভেন গার্মেন্টস মার্চেন্ডাইজিং, অ্যাপারেল প্যাটার্নমেকিং অ্যান্ড ক্যাড অ্যাপ্লিকেশনস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, গার্মেন্টস বিজনেস ম্যানেজমেন্ট, সার্কুলার ইকোনমি ইন টেক্সটাইল ও গ্রাফিক ডিজাইনে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে কারখানা পরিদর্শন, ইন্টার্নশিপ ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ পান।

বিশ্ববিদ্যালয়টিতে আছে ৭২টি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও ৪৩টি ল্যাবরেটরি। ফ্যাশন ও পোশাকশিল্পের শিক্ষার্থীদের ক্যাড স্টুডিওতে লেকট্রা ও গারবারের মতো শিল্পে ব্যবহৃত সফটওয়্যারে কাজ শেখা যায়। আছে ফ্যাব্রিক ও গার্মেন্ট টেস্টিং ল্যাব, ফটোগ্রাফি ও প্রোডাকশন স্টুডিও। দৈনন্দিন জীবনের জন্য আছে জিমনেসিয়াম, সুইমিংপুল, মেডিকেল সেন্টার, ক্যাফেটেরিয়া, ছাত্রী হোস্টেল ও ওয়াই-ফাই।

গবেষণায়ও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ২৪৫ জন শিক্ষকের মধ্যে ২৮ জন পিএইচডিধারী।

আন্তর্জাতিক পর্যায়েও গড়ে উঠছে সম্পর্ক। ১৪টি দেশের ৭৮টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব আছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, জার্মানি ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে চলছে সহযোগিতা। এর আওতায় মেলে শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও বৃত্তির সুযোগ।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৩টি সক্রিয় ছাত্র ক্লাব রয়েছে। এতে শিক্ষার্থীরা নেতৃত্ব, দলগত কাজ এবং দক্ষতা অর্জনের সুযোগ পান।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা পান শতভাগ বৃত্তি সুবিধা। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ও প্রণোদনার ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ১৭ হাজার ছাড়িয়েছে। বিদেশের ছয়টি দেশের শিক্ষার্থীরাও এখানে পড়ছেন।

সাবেক শিক্ষার্থীদের অনেকে স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করছেন।

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ছে ইউআইইউ

অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণ, নতুন জ্ঞান সৃষ্টি এবং বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী জনশক্তি গড়ে তুলতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ অবদান রাখছে।

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে স্প্রিং, ২০২৭ সেশনের জন্য এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে এমএসসি (এমইডিএম) প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্বান করা হয়েছে।
এক বছর মেয়াদি (৩৯ ক্রেডিট) এই কোর্সের ক্লাসগুলো শুধু সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে।

নাসার রোভার চ্যালেঞ্জে ৫ শিক্ষার্থীর দল

নাসার রোভার চ্যালেঞ্জে ৫ শিক্ষার্থীর দল

নাসার আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতা ‘হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ’ (এইচইআরসি) ২০২৭-এর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইন্টারপ্ল্যানেটারি রোভার টিম (বিআইআরটি)। টিম আকাশ পাঠাবোর উদ্যোগে পরিচালিত দলটি প্রতিযোগিতার মিডল/হাইস্কুল(সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়) রিমোট-কন্ট্রোলড বিভাগে অংশ নেবে।

জনপ্রিয় টার্গেট

পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি

প্রকাশ: ০৯:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬