আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে ১০ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাশাপাশি ঘটনা-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সংযুক্তি হিসেবে প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এ ছাড়া সময় ও কমিটির সদস্য স্বল্পতার কারণে বহিরাগতদের অস্ত্রসহ মহড়ার বিষয়টি নিয়ে কাজ করতে পারেনি বলে জানিয়েছে কমিটি। তবে এ বিষয়ে প্রতিবেদনে উচ্চতর তদন্তের সুপারিশ করা হয়েছে।
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, তদন্তের ক্ষেত্রে কমিটির সদস্যরা ঘটনা-সংশ্লিষ্ট বিভিন্ন ফুটেজ ও ছবি বিশ্লেষণ, সংশ্লিষ্টদের সাক্ষাৎকার গ্রহণ এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ঘটনার মূল অভিযুক্ত ছাত্রদল নেতা আলীনূরের সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ মিলেছে। এ ছাড়া আলীনূরকে রুম থেকে প্রক্টর ও পুলিশের সহায়তায় বের করার সময় প্রক্টরের গাড়ির কাচ ভাঙচুরের ঘটনায় কয়েকজনের সংশ্লিষ্টতা এবং প্রধান ফটকে আনসার ও পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি করে বহিরাগতদের প্রবেশের ঘটনায় কয়েকজনকে শনাক্ত করেছে কমিটি। প্রমাণের আলোকে এসব বিষয়ে বেশ কিছু সুপারিশ করেছে তারা।
পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রসহ মহড়ায় জড়িত এবং প্রধান ফটকে বহিরাগতদের পাল্টাপাল্টি অবস্থানের বিষয়টি শনাক্ত করতে উচ্চতর তদন্তের সুপারিশ করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, আজ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদনে থাপ্পড় দেওয়া, রুম ও গাড়ির কাচ ভাঙচুর, ফটকে তালা দেওয়া, অস্ত্রসহ বহিরাগত প্রবেশসহ সব বিষয়ই তুলে ধরেছি। এসব অপরাধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যে ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়টিও প্রতিবেদনে বলেছি।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
দৈনিক টার্গেট 

























