অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অ্যামান্ডা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

হ্যাম্পটনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের সঙ্গে এক প্যানেল আলোচনায় সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানান অ্যামান্ডা। তিনি বলেন, ‘আমাদের পেশাটা বেশ অদ্ভুত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি আরও অদ্ভুত মনে হয়। কারণ, যাঁদের সঙ্গে বাস্তবে আমাদের কোনো রোমান্টিক সম্পর্ক নেই, ক্যামেরার সামনে তাঁদের সঙ্গেই আমাদের রোমান্টিক হতে হয়।’

ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে ‘মিন গার্লস’ ও ‘ম্যামা মিয়া’খ্যাত এই অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ‘আগে ভাবতাম, বাহ্ দারুণ তো! আমি একজন আকর্ষণীয় মানুষের সঙ্গে অন্তরঙ্গ হতে যাচ্ছি, আর এর জন্য পারিশ্রমিকও পাচ্ছি। তখন বিষয়টা মজার ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।’

সিরিজ ছাড়ার বিষয়ে অ্যামান্ডা বলেন, ‘সিরিজটিতে আমাকে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হতো।… বিষয়টা আমার কাছে অস্বস্তিকর। আমি আর এসবের মধ্যে নেই।’

এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে তাঁর সন্তানদেরও বড় প্রভাব রয়েছে। অ্যামান্ডা জানান, তাঁর ৯ বছরের মেয়ে নিনা ও ৬ বছরের ছেলে থমাস এখন মায়ের কাজের প্রতি খেয়াল রাখে। তাই তিনি আগের মতো যেকোনো প্রস্তাবে রাজি হতে চান না। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনেও এখন নিজের সীমানা নির্ধারণ করতে শিখেছেন অভিনেত্রী। তিনি জানান, সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় তিনি কোনো ভক্তের আবদারে ছবিও তোলেন না।

ব্যক্তিজীবনে এখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন অ্যামান্ডা। ৯ বছরের দাম্পত্য জীবনের পর থমাস স্যাডোস্কির সঙ্গে তাঁর বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। গত মাসেই এক যৌথ বিবৃতিতে এই দম্পতি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাঁরা আলাদা থাকছেন।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিলেও, গত ডিসেম্বরে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার ‘দ্য হাউসমেইড’ অ্যামান্ডার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্বজুড়ে ৪০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে সিনেমাটি। অ্যামান্ডা জানান, এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এই সিনেমাই তাঁকে প্রথম সত্যিকারের তারকা হওয়ার অনুভূতি দিয়েছে।

অ্যামান্ডা সাইফ্রিড বর্তমানে স্বাধীন ধারার সিনেমা ‘দ্য লাইফ অ্যান্ড ডেথস অব উইলসন শেড’ নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। সামনে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘স্টেপস’-এ সিনড্রেলা চরিত্রে কণ্ঠ দেবেন এই তারকা।

মাঝ আকাশে বিমানের ফ্লাইট অ্যাটেনডেন্টদের ওপর হামলা এবং কামড়ে দেওয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার। শুধু বিমানেই নয়, অ্যাম্বুলেন্সে এক পুলিশ কর্মকর্তা এবং হাসপাতালে এক নার্সকেও মারধরের অভিযোগ উঠেছে ‘লিগ্যালি ব্লন্ড’ ও ‘হেলবয়’খ্যাত ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীর বিরুদ্ধে।

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আরজে মিটি মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) টেক্সাসের ব্রাউন্সভিলে মাত্র ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। টিভি সিরিজটিতে শারীরিকভাবে প্রতিবন্ধী তরুণ ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন এই মার্কিন অভিনেতা।

বাংলাদেশের ব্যান্ড মিউজিকের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসান। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত এই দুই রকস্টারের গান শ্রোতাদের উন্মাদনায় ভাসিয়ে চলেছে। অনেক দিন পর আবারও একই মঞ্চে তাঁদের গান উপভোগের সুযোগ পাচ্ছেন ভক্তরা।

জনপ্রিয় টার্গেট

অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অ্যামান্ডা

প্রকাশ: ০৮:৫৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬