১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যানিমেশন থেকে এবার বাস্তবের বরফরাজ্যে ‘ফ্রোজেন’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ফ্রোজেনের চরিত্রগুলোকে বাস্তবের পরিবেশে নতুনভাবে তুলে ধরা হবে দ্য রিয়েল ফ্রোজেন সিরিজে। ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের চোখধাঁধানো বরফাচ্ছাদিত পরিবেশে ধারণ করা হবে সিরিজটি। প্রচণ্ড শীত ও প্রতিকূল প্রকৃতির মধ্যে টিকে থাকার লড়াইয়ে বাস্তবের কিছু প্রাণীর সাহস, আনুগত্য, ঘুরে দাঁড়ানোর কৌশল এবং পারস্পরিক সম্পর্ক উঠে আসবে এতে। দেখানো হবে, বাস্তবের বরফঢাকা জগৎটাও ফ্রোজেন সিনেমার মতোই জাদুকরি।

উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ঝড় তুলেছিল ডিজনির অ্যানিমেশন সিনেমা ফ্রোজেন। দুই রাজকন্যা এলসা ও আনার গল্প এটি। এলসার রয়েছে জাদুকরি ক্ষমতা, যার মাধ্যমে সে বরফ তৈরি করতে পারে। কিন্তু দুর্ঘটনাবশত তার এই ক্ষমতার কারণে পুরো রাজ্য চিরস্থায়ী বরফের চাদরে আটকা পড়ে। এরপর এলসাকে উদ্ধার করতে এবং রাজ্যকে বাঁচাতে সঙ্গীদের নিয়ে রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়ে আনা।

দুই বোনের এই অটুট ভালোবাসা ও আত্মত্যাগের গল্পের প্রথম পর্বটি বিশ্বজুড়ে আয় করে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি। ২০১৯ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ফ্রোজেন ২’ বক্স অফিসে ঝড় তুলে আয় করে প্রায় দেড় বিলিয়ন ডলার। এ সিনেমার তৃতীয় পর্ব নির্মাণ করছে ডিজনি অ্যানিমেশন স্টুডিওস, যা মুক্তি পাবে ২০২৭ সালের নভেম্বরে।

শোয়ার্জেনেগারের সঙ্গে পুরোনো রেষারেষি নিয়ে মুখ খুললেন স্ট্যালোন

হলিউডের অ্যাকশন সিনেমার ইতিহাসে সিলভেস্টার স্ট্যালোন ও আর্নল্ড শোয়ার্জেনেগার দুটি অবিচ্ছেদ্য নাম। আশির দশক থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত বক্স অফিসে তাঁদের লড়াই ছিল তুমুল আলোচনার বিষয়। দীর্ঘদিন পর সেই পুরোনো শত্রুতা ও রেষারেষি নিয়ে মুখ খুলেছেন ‘র‍্যাম্বো’খ্যাত তারকা সিলভেস্টার স্ট্যালোন।

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, এ প্রশ্নের উত্তর মিলতে পারে চলতি মাসেই। শোনা যাচ্ছে, নতুন জেমস বন্ড বা ‘০০৭’ চরিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি চূড়ান্ত অডিশন দিয়েছেন পাঁচ ব্রিটিশ তারকা।

বিপর্যয়ে বাড়িছাড়া হয়ে হোটেলে নিকোলাস কেজ

হলিউড তারকা নিকোলাস কেজ এখন সাময়িকভাবে গৃহহীন। ক্যালিফোর্নিয়ার মালিবুতে তাঁর ১০ দশমিক ৫ মিলিয়ন ডলারের বিলাসবহুল ম্যানশনের সামনে বিশাল এক গর্ত (সিংকহোল) তৈরি হওয়ায় বাধ্য হয়েই পরিবার নিয়ে তাঁকে এখন হোটেলে থাকতে হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

অ্যানিমেশন থেকে এবার বাস্তবের বরফরাজ্যে ‘ফ্রোজেন’

প্রকাশ: ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬