আবারও বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

মার্কস অলরাউন্ডারের বিচারকের দায়িত্ব পালন প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘অনেক বছর পর আবারও শুরু হয়েছে মার্কস অলরাউন্ডার রিয়েলিটি শো। এবারের আয়োজনে আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা আমার জন্য সত্যিই অনেক সম্মানের ও আনন্দের।’

গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সম্প্রচার। প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই শেষে চূড়ান্ত পর্বে পৌঁছেছে। নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতায় প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা তিন অলরাউন্ডার। তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। রিয়েলিটি শোটি উপস্থাপনা করছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিম।

সিনেমায় নাম লেখানোর পর থেকে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। কাজ করছেন বেছে বেছে। সবশেষ তাঁকে দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে। এটি মুক্তি পেয়েছিল গত রোজার ঈদে। শোনা যাচ্ছে, এখন নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যদিকে গান ও অভিনয়কে বিদায় জানানোর পর সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তাহসান। ফ্যামিলি ফিউড সিজন ২-এর পর সবশেষ সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন তিনি।

পানির সংকট মেটাতে ড. ইউনূসের মডেলে ম্যাট ডেমনের সাফল্য

বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থার সংকট মেটাতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে হলিউড তারকা ম্যাট ডেমনের অলাভজনক সংস্থা ‘ওয়াটার ডট ওআরজি’। আর এই সাফল্যের মূলে রয়েছে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ বা মাইক্রোক্রেডিট মডেল।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, নেতৃত্বে ২৫ ম্যাজিস্ট্রেট

আবারও বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান

প্রকাশ: ০৮:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬