‘যাও আইসক্রিম বেচো’—‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনার জবাবে এ আর রহমান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

এ আর রহমান বলেন, ‘আপনি যদি পৃথিবীর সবাইকে খুশি করতে চান, তবে সংগীত ছেড়ে আইসক্রিম বিক্রি করতে যান।’

নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ চলচ্চিত্রের প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। তার ঠিক কয়েক দিন আগে ‘স্ক্রিন’ সাময়িকীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের সৃজনশীল প্রক্রিয়া ও গানটি নিয়ে ওঠা বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।

অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং কবি কুমার বিশ্বাসের লেখা ‘মঙ্গল রং’ গানটি মূলত রাম ও সীতার বিয়ের পটভূমিতে তৈরি। তবে গানটি মুক্তির পরপরই শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এসব সমালোচনার উত্তরে এ আর রহমান বলেন, কোনো একটি সুর বা কাজকে খুব দ্রুত বিচার করা ঠিক নয়।

‘আমি নিজেই আমার কাজের সবচেয়ে বড় সমালোচক। এমন নয় যে আমি যা তৈরি করি তার সবই অন্ধভাবে পছন্দ করি। আমরা একদিনে কোনো সিদ্ধান্ত নিই না। একটি সুরের পেছনে মাসের পর মাস সময় দিতে হয়’, বলেন এ আর রহমান।

আচারের উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, ‘কিছু সুর বা গানের ধরন আচারের মতো—যত পুরোনো হয়, তার স্বাদ তত খোলে। মানুষের বোঝা উচিত যে এই সুরের পেছনে একটি নৃতাত্ত্বিক চিন্তাভাবনাও থাকতে পারে।’

এ আর রহমান মনে করেন, অনেক সময় শ্রোতারা একটি কাজের পুরো চিত্র না দেখে কেবল একটি বিশেষ অংশ ধরে সমালোচনা করেন। একটু ধৈর্য ধরলে তাঁরা বুঝতে পারবেন কেন নির্দিষ্ট সুর বা বাদ্যযন্ত্র বেছে নেওয়া হয়েছে।

সাক্ষাৎকারে ‘রামায়ণ’-এর ব্যাকগ্রাউন্ড স্কোরে অস্কারজয়ী বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমারের সঙ্গে নিজের যৌথ কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন এ আর রহমান।

তিনি বলেন, ‘এই চলচ্চিত্রে হ্যান্স জিমারের যুক্ত থাকা আন্তর্জাতিক দর্শকদের মধ্যে এক বিশাল কৌতূহল তৈরি করবে। এটি চলচ্চিত্রটিকে বিশ্বমঞ্চে নতুন একদল দর্শকের কাছে পৌঁছে দেবে।’

প্রকল্পটির সংগীত নির্মাণের বিশালতা বোঝাতে গিয়ে এ আর রহমান উল্লেখ করেন, ‘এই সিনেমাটিতে প্রায় ১০টি সিনেমার সমপরিমাণ কাজের চাপ ছিল। হলিউড ও ভারতীয় সংস্করণ মিলিয়ে মোট পাঁচটি ভিন্ন ভাষায় গান ও ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করা হয়েছে।’

নীতিশ তিওয়ারি পরিচালিত এবং নামিত মালহোত্রা প্রযোজিত দুই পর্বের এই মহাকাব্যিক চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে দক্ষিণ ভারতীয় তারকা ইয়াশ। আগামী ৫ নভেম্বর প্রথম পর্বের মুক্তির পর ২০২৭ সালের দীপাবলিতে চলচ্চিত্রটির দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহে আসবে।

মাস্কের আগেই ভারত ৫ হাজার বছর পূর্বে উড়ন্ত গাড়ি তৈরি করে: রণবীর কাপুর

প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করলেও, ভারতের পৌরাণিক ইতিহাস তা হাজার হাজার বছর আগেই প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। তাঁর মতে, হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এ বর্ণিত ‘পুষ্পক বিমান’ প্রকৃতপক্ষে বিশ্বের প্রথম উড়ন্ত বাহন।

সিনেমা পরিচালনায় আসছেন হিমেশ

সিনেমা পরিচালনায় আসছেন হিমেশ

বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি কমল নাহতার সঙ্গে এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন হিমেশ।

রামায়ণ সিনেমায় কাওয়ালি? এ আর রহমানের নতুন গান নিয়ে বিতর্ক

বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর নতুন গান ‘মঙ্গল রং’ মুক্তির পরপরই বিশ্বজুড়ে সংগীতপ্রেমী ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রখ্যাত সুরকার এ আর রহমান। ভারতীয় মহাকাব্যভিত্তিক একটি চলচ্চিত্রে সুফি ধাঁচের কাওয়ালি সুর ব্যবহারের অভিযোগ তুলে নেটিজেনদের অনেকেই

জনপ্রিয় টার্গেট

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

‘যাও আইসক্রিম বেচো’—‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনার জবাবে এ আর রহমান

প্রকাশ: ১১:০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬