‘উইম্যান আননোন’ পেল সেরা সিনেমা ও অভিনেত্রীর পুরস্কার
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৭:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- ৪ বার পঠিত হয়েছে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত উইম্যান আননোন সিনেমায় গৃহপরিচারিকার সঙ্গে এক জার্মান সেনার সম্পর্কের টানাপোড়েন এবং তার ভবিষ্যৎ সংকটের গল্প তুলে ধরা হয়েছে। পুরস্কার গ্রহণ করতে গিয়ে মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েন মে এল-তুখি। তিনি বলেন, ‘অর্থনৈতিক ও মানসিকভাবে সিনেমাটি তৈরি করা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তবে ইতিহাসের আড়ালে থাকা বিস্মৃত নারীদের আলোয় নিয়ে আসার যে তাগিদ আমার ভেতরে কাজ করছিল, এই অর্জনে মনে হচ্ছে আমি সফল হয়েছি।’
শুধু সেরা সিনেমা নয়, উইম্যান আননোনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর ভলপি কাপ জিতে নিয়েছেন ডেনিশ অভিনেত্রী মাটিল্ডা আর্সেল। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে এটিই তাঁর প্রথম মূল চরিত্রে অভিনয় এবং কোনো আন্তর্জাতিক উৎসব থেকে পাওয়া প্রথম পুরস্কার।
অন্যদিকে মার্টিন ম্যাকডোনা পরিচালিত ‘ওয়াইল্ড হর্স নাইন’ সিনেমায় এক খামখেয়ালি সিআইএ এজেন্টের চরিত্রের জন্য সেরা অভিনেতার ভলপি কাপ পেয়েছেন ৭২ বছর বয়সী অভিনেতা জন মালকোভিচ। অন্য একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় উৎসবে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে আয়োজক ও জুরিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা লি ছাং দোং পরিচালিত ‘পসিবল লাভ’। ভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে আসা দুই দম্পতির জীবনের জটিলতা নিয়ে তৈরি সিনেমাটি এবারের অস্কারেও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করবে।
রাশিয়ার রাজনৈতিক মতবিরোধের মুখে পড়া নির্মাতা ইলিয়া খ্রিঝানোভস্কি তাঁর দীর্ঘ ২১৫ মিনিটের সিনেমা ‘ডিএইউ’-এর জন্য সেরা পরিচালকের সিলভার লায়ন জিতে নিয়েছেন। পুরস্কারটি তিনি চলমান যুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে থাকা ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে এবং তাঁর ইউক্রেনীয় বংশোদ্ভূত মাকে উৎসর্গ করেন।
সেরা সিনেমা (গোল্ডেন লায়ন): উইম্যান আননোন
গ্র্যান্ড জুরি প্রাইজ: পসিবল লাভ
সেরা পরিচালক (সিলভার লায়ন): ইলিয়া খ্রিঝানোভস্কি (ডিএইউ)
অভিনেত্রী: মাটিল্ডা আর্সেল (উইম্যান আননোন)
অভিনেতা: জন মালকোভিচ (ওয়াইল্ড হর্স নাইন)
নবীন অভিনয়শিল্পী: মালু খেবিজি (ফিফটিন/এইটিন: আ প্লেস টু হিল)
পরিচালক: জ্যাকুলিন লেনজু (আ ডে ইন দ্য লাইফ অব জো: চ্যাপ্টার ফেড্রা)
স্পেশাল জুরি প্রাইজ: হাউস অব দ্য উইন্ড
সেরা অভিনেত্রী: লালেহ মারজবান (ফলিং হাউস)
সেরা অভিনেতা: রিকার্দো স্কামারসিও (দ্য চিলড্রেন অব দ্য মাঙ্কি)
চিত্রনাট্য: দ্য চিলড্রেন অব দ্য মাঙ্কি
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আ ফিউ মোমেন্টস অব হ্যাপিনেস
প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পূর্ণ হওয়ার আগেই প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার গৌরব অর্জন করল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’।
বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।























