ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরিত্রের প্রয়োজনে কর্ণাটকি সংগীত শিখছেন রাশমিকা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা অকপটে জানান, গান গাওয়ার অভ্যাস তাঁর কোনো দিনই ছিল না। এমনকি বাড়িতেও কখনো গুনগুন করে গান করেন না। কিন্তু ‘এমএস: আ লিগ্যাসি অন স্ক্রিন’ সিনেমায় সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের জন্য এবার সেই অচেনা জগতে পা রাখতে চলেছেন তিনি।

রাশমিকা জানিয়েছেন, পর্দায় কেবল গান গাওয়ার ভান না করে, শিল্পটাকে সঠিকভাবে রপ্ত করতে চান তিনি। কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়ে বিষয়টি যথাযথভাবে শিখতে চান। তাই ধীরে ধীরে গানের জগতের সঙ্গে পরিচিত হচ্ছেন রাশমিকা; নতুন এই অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কৌতূহলী।

শুরুতে এই বায়োপিকের প্রস্তাব পেয়ে বেশ দ্বিধায় ছিলেন রাশমিকা। কারণ, তাঁর মনে হয়েছিল, এম এস সুব্বুলক্ষ্মীর মতো এত বড় মাপের একজন ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার যোগ্যতা তাঁর আছে কি না। তবে আগামী প্রজন্মের কাছেও তাঁর জীবনকাহিনি পৌঁছে দেওয়া প্রয়োজন—সেই ভাবনা থেকেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি গ্রহণ করেন তিনি।

এমএস: আ লিগ্যাসি অন স্ক্রিন সিনেমাটি পরিচালনা করছেন ‘জার্সি’খ্যাত নির্মাতা গৌতম তিন্নানুরি। একাধিক ভাষায় বড় পরিসরে মুক্তি পাবে প্যান-ইন্ডিয়ান এই বায়োপিক।

১৯১৬ সালে জন্ম নেওয়া এম এস সুব্বুলক্ষ্মী কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতের অন্যতম সেরা শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ ছাড়াও প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। গানের পাশাপাশি কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ২০০৪ সালে ৮৮ বছর বয়সে মারা যান এই সংগীতসম্রাজ্ঞী।

প্রেক্ষাগৃহে মুক্তির পরই ওটিটিতে আসবে ‘রামায়ণ’, দেখতে হলে গুনতে হবে বাড়তি টাকা

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম প্রতীক্ষিত সিনেমা নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। কয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে সিনেমাটি। রণবীর কাপুর, সাই পল্লবী এবং ইয়াশের মতো তারকাদের নিয়ে তৈরি সিনেমাটির মুক্তির দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা করেছেন নির্মাতারা।

পৌরাণিক লড়াইয়ে নয়নতারার দ্বৈতরূপ

পৌরাণিক লড়াইয়ে নয়নতারার দ্বৈতরূপ

২০২০ সালে মুক্তি পেয়েছিল নয়নতারা অভিনীত তামিল সিনেমা ‘মুকুঠি আম্মান’। সিনেমাটিতে দেবী মুকুঠি আম্মান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ছয় বছর পর আবার দেবী আম্মানের চরিত্রে ফিরছেন নয়নতারা। এবার তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন—একদিকে দেবী এবং অন্যদিকে একজন সাধারণ ও ভীতু নার

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশমিকা, জানালেন নিজেই

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে ছিলেন না রাশমিকা মান্দানা। বরং নিজেই টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য বোঝানোর চেষ্টা করে গিয়েছিলেন। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণের’ নবম সিজনের নতুন পর্বে এসে এই গোপন তথ্য প্রকাশ করেছেন ভারতীয় চলচ্চিত্রের এই নববিবাহিত তারকা দম্পতি।

জনপ্রিয় টার্গেট

চরিত্রের প্রয়োজনে কর্ণাটকি সংগীত শিখছেন রাশমিকা

প্রকাশ: ০৭:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬