ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত সাপেক্ষে বায়োপিকে রাজি ববিতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

কয়েক মাস ধরে ছেলের কাছে কানাডায় অবস্থান করছেন ববিতা। সেখান থেকে নিজের বায়োপিক নিয়ে আগ্রহের কথা জানান তিনি। ববিতার শর্ত দুটি—তাঁর জীবনের গল্প নিখুঁতভাবে তুলে ধরতে হবে এবং মানসম্মত নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করতে হবে।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘দেশের বাইরে নানা সময়ে অনেক শিল্পীর বায়োপিক নির্মিত হয়েছে। তার মধ্যে বেশ কিছু আমি দেখেছি। সেখানে তাঁদের জীবনের গল্প ঠিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাকে নিয়ে কেউ বায়োপিক বানাতে চাইলে আমার জন্ম, পড়াশোনা, মা-বাবা, পরিবার, চলচ্চিত্রে পথচলার শুরু এবং ববিতা হয়ে ওঠার পেছনের সংগ্রাম—সবকিছু থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আমার পদচারণ, অভিনয়ের প্রাপ্তি এবং সিনেমাকে ঘিরে আমার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সর্বোপরি পুরো আমাকেই পর্দায় তুলে ধরতে হবে।’

গল্পটি মনের মতো হলে অভিনয়ের বিষয়েও ইতিবাচক ববিতা। তিনি বলেন, ‘কেউ যদি এভাবে সঠিকভাবে গল্পটি লেখেন এবং তা আমার ভালো লাগে, তবেই বায়োপিকে অভিনয় করা যেতে পারে।’

অতীতে বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন ববিতা। সেই অভিজ্ঞতার কথা টেনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের বায়োপিকের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। তাঁর ভাষায়, ‘এর আগে আমি যতগুলো সিনেমা প্রযোজনা করেছি, সবই নিজের মনের মতো গল্প নিয়ে করা। বায়োপিকটাও হতে হবে আমার জীবনের একদম নিখুঁত বর্ণনা। তা না হলে হয়তো আমাকে নিয়ে বায়োপিক হবে না।’

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

গত সপ্তাহের মতো এ সপ্তাহে দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত ‘যাপিত জীবন’। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়।

রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশু

একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের ‘কানাভুলা প্যারাডক্স’ ও সৈয়দ শাকিলের একটি নতুন সিনেমায় নাম লেখানোর পর রাজ যুক্ত হলেন তানিম রহমান অংশুর ‘লিম্বো’ সিনেমায়।

জনপ্রিয় টার্গেট

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

শর্ত সাপেক্ষে বায়োপিকে রাজি ববিতা

প্রকাশ: ১০:০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬