জুনুন ব্যান্ডের হয়ে আগে দুবার বাংলাদেশে পারফর্ম করলেও একক শিল্পী হিসেবে ঢাকায় এটিই হতে যাচ্ছে আলী আজমতের প্রথম কনসার্ট। গত বছরের মে ও নভেম্বরে তাঁর ঢাকায় গান শোনানোর কথা থাকলেও শেষ পর্যন্ত দুটি কনসার্টই বাতিল হয়ে যায়। নভেম্বরের কনসার্টের জন্য ঢাকাতেও এসে পৌঁছেছিলেন তিনি।
একই অভিজ্ঞতা হয়েছিল মুস্তাফা জাহিদের। গত বছরের এপ্রিলে ঢাকায় এসেও শেষ পর্যন্ত গান না শুনিয়ে ফিরে যেতে হয়েছিল তাঁকে। বিষয়টি নিয়ে তখন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন এই গায়ক। অন্যদিকে গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় জাল ব্যান্ডের কনসার্টটি আয়োজনের এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্থগিত করা হয়।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছিল জাল। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শীর্ষক কনসার্টটি বৃষ্টির কারণে নির্ধারিত দিনে স্থগিত হয়। পরদিন যমুনা ফিউচার পার্কে শো শুরু হলেও দর্শকের বিশৃঙ্খলায় মাঝপথে তা বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে প্রায় দেড় ঘণ্টা পর পুনরায় শুরু হয় সেই কনসার্ট।
এদিকে প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে কনসার্ট করেছেন নগর বাউল জেমস। সেখানে তাঁর সঙ্গে একই মঞ্চে গেয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের প্রধান রূপম ইসলাম। ১৯ সেপ্টেম্বর মেলবোর্নে গান গাওয়ার কথা রয়েছে জেমসের।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্মোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমণি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পূর্ণ হওয়ার আগেই প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার গৌরব অর্জন করল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’।
দৈনিক টার্গেট 























