ফেসবুকে তানি লায়লা লেখেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কনটেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে। যাঁরা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।’
তানি আরও লেখেন, ‘আমার মা তাঁর জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনো তাঁকে এভাবে অসম্মান করছে। কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’
রুনা লায়লার সুস্থতার কথা জানিয়ে তানি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসব এআই-এর মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’
এর আগে গত মে মাসে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একই ধরনের ভুয়া খবরের শিকার হয়েছিলেন রুনা লায়লা। সে সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর খবর। বিষয়টি যে পুরোপুরি গুজব, তা পরবর্তী সময়ে রুনা লায়লা নিজেই নিশ্চিত করেন।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
গত এপ্রিলে জানা গিয়েছিল বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। এরপর শুটিং করলেও প্রকাশ্যে দীপিকাকে তেমন একটা দেখা যায়নি। এবার রণবীর ও দীপিকা নিজেরাই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি।
দৈনিক টার্গেট 


























