ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নয়াদিল্লি থেকে নতুন সাপ্তাহিক ট্রেন সার্ভিস ‘সরযূ-কামলা এক্সপ্রেস’-এর উদ্বোধন করবেন। এই ট্রেন ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করবে।

গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন শাহের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন তিনি। নেপালের সদ্যনির্বাচিত প্রধানমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফরে ভারত যাওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে। তবে এই রীতি বাধ্যতামূলক নয়। ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি প্রথমে চীন সফর করে সেই প্রথার ব্যতিক্রম ঘটিয়েছিলেন।

৩৫ বছর বয়সী শাহকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় ৩০ মিনিটের একান্ত বৈঠকে বসবেন শাহ। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ও যৌথ বিবৃতি বিনিময় করা হবে।

নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ভারতের আকাশসীমা ব্যবহার করে নেপালের জন্য অতিরিক্ত আকাশপথে প্রবেশের রুট চালুর দীর্ঘদিনের দাবি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন সহায়তা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার অন্যান্য বিষয়ও আলোচনায় আসতে পারে।

এ ছাড়া বন্যা-পরবর্তী পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নে ভারতের কাছ থেকে বড় ধরনের সহায়তা চাইছে নেপাল। এ ক্ষেত্রে অনুদানের পাশাপাশি সহজ শর্তের ঋণও প্রত্যাশা করছে কাঠমান্ডু। গত ২৬ আগস্ট ভোতেকোশি-রাসুওয়া করিডরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমের জন্য ভারতের কাছে প্রায় ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছে নেপাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ্বালানি খাতের সহযোগিতাও দুই দেশের আলোচনায় গুরুত্ব পেতে পারে। ভারতীয় বাজারে বিদ্যুৎ রপ্তানি বাড়াতে চায় নেপাল। অন্যদিকে, নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের বিষয়ে ভারতের আগ্রহ ক্রমেই বাড়ছে।

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সন্ধ্যায় ভারত ছাড়ার কথা রয়েছে বালেন শাহের। সফরসঙ্গী হিসেবে শাহের সঙ্গে অন্তত চারজন মন্ত্রী রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, অবকাঠামোমন্ত্রী, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী এবং জ্বালানি ও পানিসম্পদমন্ত্রীর থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া নেপালের প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে কয়েকজন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাও রয়েছেন। ভারতের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা খতিয়ে দেখাই তাঁদের সফরের অন্যতম উদ্দেশ্য।

ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের

ভারতের কোনো নাগরিককে বিয়ে করলেই দেশটিতে বসবাসের নিঃশর্ত অধিকার পাওয়া যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে নির্দিষ্ট কোনো ধরনের ভিসা পাওয়ার অধিকারও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় না বলে জানিয়েছেন আদালত। এই পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের পর্যটক ভিসা

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (এসইউএমপি) বা মেগা জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিক্ষোভের মধ্যেই দুই দিনের সফরে রাজ্যটিতে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার দ্বিখণ্ডিত, গুজরাটে নিহত সেনাপরিবারের ৭ সদস্য

ভারতের গুজরাট ও রাজস্থান রাজ্যে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুটি পরিবারের নারী ও শিশুসহ মোট ১৬ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার রাতে গুজরাটের কচ্ছ এবং রাজস্থানের কোটা এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

জনপ্রিয় টার্গেট

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে

প্রকাশ: ১০:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬