সেরা অভিনেতার জোড়া এমি জিতে ইতিহাস গড়লেন ম্যাথিউ রাইস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

‘উইডোজ বে’ সিরিজে অভিনয়ের জন্য কমেডি শাখায় সেরা অভিনেতার পুরস্কার পান রাইস। একই রাতে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য বিস্ট ইন মি’র জন্য লিমিটেড সিরিজের সেরা অভিনেতার স্বীকৃতিও ওঠে তাঁর হাতে। এর আগে অ্যালান আলডা, স্যালি ফিল্ড, এলিজাবেথ মস ও টেড ড্যানসনের মতো তারকারা একই বছর দুই বিভাগে মনোনয়ন পেলেও জোড়া জয়ের রেকর্ড এবারই প্রথম।

এবারের এমির আসরে সর্বোচ্চসংখ্যক পুরস্কার জিতেছে অ্যাপল টিভির হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। ক্রিয়েটিভ আর্টস ও মূল অনুষ্ঠান মিলিয়ে ১৯টি মনোনয়নের মধ্যে রেকর্ড ১৪টি পুরস্কার ঘরে তুলেছে সিরিজটি। সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেয়ে এইচবিও ম্যাক্সের আলোচিত মেডিকেল ড্রামা ‘দ্য পিট’ জিতেছে মোট ৭টি পুরস্কার। এ ছাড়া লিমিটেড সিরিজ শাখায় ৭টি পুরস্কার নিয়ে আধিপত্য বজায় রেখেছে ‘ডিটিএফ সেন্ট লুইস’। আর ‘প্লুরিবাস’ পেয়েছে ৬টি এমি।

এবারের আসরে সর্বাধিক আটটি করে এমি জয়ের সর্বকালের যৌথ রেকর্ডে ভাগ বসিয়েছেন জিন স্মার্ট ও অ্যালিসন জ্যানি। হলিউড স্যাটায়ার ‘হ্যাকস’-এর পঞ্চম ও শেষ মৌসুমের জন্য কমেডিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন জিন স্মার্ট। এটি তাঁর ক্যারিয়ারের অষ্টম এমি। অন্যদিকে পলিটিক্যাল ড্রামা ‘দ্য ডিপ্লোম্যাট’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর এমি জিতে একই উচ্চতায় পৌঁছান অ্যালিসন জ্যানি। ফলে ক্লরিস লিচম্যান ও জুলিয়া লুই-ড্রেইফাসের গড়া ঐতিহাসিক রেকর্ডের পাশে এখন তাঁদের নামও যুক্ত হলো।

এ ছাড়া দীর্ঘ অপেক্ষার পর ‘প্লুরিবাস’ সিরিজের জন্য ক্যারিয়ারের প্রথম এমি ঘরে তুলেছেন রিয়া সিহর্ন।

পারকিনসনস রোগে আক্রান্ত রোগীদের অধিকার রক্ষা ও সচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার বিশেষ ‘বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ দেওয়া হয় ৬৫ বছর বয়সী অভিনেতা মাইকেল জে ফক্সকে। হুইলচেয়ারে বসে মঞ্চে আসতেই সবাই দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। আবেগঘন কণ্ঠে ফক্স বলেন, ‘২৯ বছর বয়সে যখন রোগটি ধরা পড়ে, ভয়ে তা লুকিয়ে রেখেছিলাম। পরে বুঝেছি, রোগটিকে মেনে নেওয়া মানে আত্মসমর্পণ নয়; বরং আক্রান্ত সবার পাশে দাঁড়িয়ে নিরাময়ের পথ খোঁজা।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। তারকাখচিত এই বর্ণাঢ্য সন্ধ্যাটি সঞ্চালনা করেন ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’খ্যাত অভিনেত্রী মারিস্কা হারগিটে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে…

ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।

জনপ্রিয় টার্গেট

সেরা অভিনেতার জোড়া এমি জিতে ইতিহাস গড়লেন ম্যাথিউ রাইস

প্রকাশ: ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬