চাকরির বাজার এখন বেশ প্রতিযোগিতাপূর্ণ। তাই অনেকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা চাকরির বিজ্ঞপ্তি দেখেন। পছন্দ-অপছন্দ না ভেবেই একের পর এক পদে আবেদন করেন। এই অভ্যাসকে ফিশার বলেছেন ‘ডুমজবিং’।
বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক লেখায় ফিশার বলেন, কতটি চাকরিতে আবেদন করা হলো, সেটি গুরুত্বপূর্ণ নয়; বরং কোথায় এবং কেন আবেদন করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আবেদনপত্র তৈরিতে অনেকে এআইয়ের সাহায্য নিচ্ছেন। ফলে একই ধরনের আবেদনপত্রের ভিড়ে নিজেকে আলাদা করে তুলে ধরা কঠিন হচ্ছে। এই অবস্থায় চাকরি খোঁজার ক্ষেত্রে ছয়টি কৌশল অনুসরণের পরামর্শ দিয়েছেন ফিশার।
প্রথমে ঠিক করুন, কোন এলাকায়, কোন খাতে এবং কী ধরনের চাকরি চান। লক্ষ্য পরিষ্কার হলে চাকরি খোঁজাও সহজ হয়। এরপর সেই লক্ষ্য অনুযায়ী সিভি ও পেশাগত প্রোফাইল সাজান। নিয়োগদাতারা যে দক্ষতা খুঁজছেন, সেগুলো সিভিতে স্পষ্টভাবে তুলে ধরুন। বর্তমানে এআই সম্পর্কে জ্ঞানও কাজে আসতে পারে। অনলাইন কোর্স করে এ বিষয়ে দক্ষতা বাড়ানো যায়।
আবেদন যত বেশি, সুযোগ তত বেশি, এমন ধারণা ঠিক নয়। চাকরি খোঁজার ক্ষেত্রে শুধু আবেদনের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন ফিশার।
বিজনেস ইনসাইডার গত ২১ আগস্ট ফিশারের এই পরামর্শ প্রকাশ করে। লিংকডইনের এই ক্যারিয়ার বিশেষজ্ঞের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। সংস্থাটি তাদের অ্যাকাউন্টস বিভাগে ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ে…
দৈনিক টার্গেট 
























