০৪:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেমন্তের সকালে নিজেকে ভালো রাখার সহজ কৌশল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

হুট করে ঠান্ডা ঘরের মেঝেতে পা নামিয়ে দিলে শরীর একটু থমকে যেতেই পারে। তাই তাড়াহুড়ো না করে বিছানাতেই একটু আড়মোড়া ভেঙে নিন। কম্বলের ভেতরে বসেই চাইল্ড পোজ বা হালকা কিছু স্ট্রেচিং করে নিলে পেশিগুলো সতেজ হয়ে ওঠে। পাশেই রাখা থাকুক এক জোড়া নরম সুতি বা উলের সোয়েটার আর আরামদায়ক স্লিপার। যেন বিছানা ছাড়ার পর ঠান্ডার ধাক্কা না লাগে।

সকালে উঠে আলসেমি করে ফোনের স্ক্রিনে চোখ না রেখে বারান্দা বা জানালার পর্দাটা একটু সরিয়ে দিন। শেষ হেমন্তের বা শীতের প্রাথমিক ভোরের মিষ্টি রোদ ঘরে ঢুকতে দিন। আর যদি সুযোগ থাকে, ঘরের এক কোণে কয়েক ফোঁটা লেমন বা বার্গামট এসেনশিয়াল অয়েল ছড়িয়ে দিতে পারেন; ঘরজুড়ে এক সুন্দর সুবাস ছড়াবে, যা ঘরের শুষ্ক ভাব দূর করে মনকে মুহূর্তেই চাঙা করে দেবে।

শীতের সকালে কাপ থেকে ভেসে আসা ধোঁয়ার গন্ধটা যেন একটুকরো স্বর্গ! অনেকে ভোরে মেডিটেশন, ইয়োগা বা হালকা হাঁটাহাঁটি শেষ করে কফির কাপে চুমুক দেওয়াকে নিজের জন্য একটা সুন্দর উপহার হিসেবে গণ্য করেন। আবার যদি পছন্দ হয়, ধোঁয়া ওঠা আদা-লেবু বা হলুদের লাল চা, তবে তা-ও শরীর চাঙা রাখার পাশাপাশি শীতের শুরুর সর্দি-কাশি থেকে অনাক্রম্যতা বাড়াতে দারুণ কাজ করে।

আমাদের দেশে নভেম্বর-ডিসেম্বরের শুকনো হাওয়া ত্বকে প্রথম টান ধরায়। তাই সকালের রুটিনে ময়শ্চারাইজার ও লিপবাম ব্যবহার করাটা আবশ্যক। ঘরের বাইরে বের না হলেও সকালে মুখ ধুয়ে একটু ময়শ্চারাইজার ও সানস্ক্রিন মেখে নেওয়া জরুরি। ঠোঁটের সুরক্ষায় পকেটে সব সময় একটা পেট্রোলিয়াম জেলি বা পছন্দের লিপবাম রাখা ভালো।

শীতকালে আমাদের শরীরে বেশি শক্তির প্রয়োজন হয়। সকালের নাশতায় আগের রাতে ভিজিয়ে রাখা ওটস, তার সঙ্গে একটু তাজা ফল বা আমাদের দেশি গরম ভাপা পিঠা, ডিম-পাউরুটি যা-ই থাক না কেন, তা যেন পুষ্টিকর হয়। পাশাপাশি এই সময়ে সূর্যের আলো কম পাওয়ার কারণে শরীরে ভিটামিন ডি, সি এবং বি-কমপ্লেক্সের ঘাটতি মেটাতে পুষ্টিকর শাকসবজি ও ফলমূল বেশি বেশি খাওয়া উচিত।

সকালের তাড়াহুড়ো এড়াতে আগের রাতেই নিজের ও বাচ্চাদের জামাকাপড়, জ্যাকেট বা শাল গুছিয়ে রাখুন। শীতের সকালে স্নিকার্স, মোজা বা সোয়েটার খুঁজে না পাওয়ার দুশ্চিন্তা পুরো সকালটাই মাটি করে দেয়। রাতে ঘণ্টাখানেক আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন বন্ধ করে একটু জলদি ঘুমাতে যাওয়াই হলো একটা সতেজ সকালের আসল রহস্য।

শীতের সকাল মানেই কিন্তু ভয় বা অলসতা নয়। এই সময়টাতে একটু নিজের যত্ন নেওয়া, পছন্দের গান ছেড়ে দিয়ে ধোঁয়া ওঠা কাপে চুমুক দেওয়া আর কুয়াশার আড়াল থেকে সূর্য ওঠা দেখার পরম বিলাসিতা। সঠিক অভ্যাসেই এই ঠান্ডা দিনগুলোর প্রতিটি সকাল হতে পারে ভীষণ প্রাণবন্ত।

তিসির বীজের স্বাস্থ্যগুণ এবং সহজ ৫ রেসিপি

ফ্লেক্সসিড বা তিসির বীজ একটি অসাধারণ সুপার ফুড। ছোট ছোট এই বীজে ভরপুর পরিমাণে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (আলফা-লিনোলেনিক অ্যাসিড) এবং অ্যান্টিঅক্সিডেন্ট (লিগনানস) থাকে। নিয়মমাফিক পরিমিত পরিমাণে তিসির বীজ খেলে তা শরীরের নানা উপকারে আসে। ফ্লেক্সসিড বা তিসির বীজ সব সময় গুঁড়া করে খেলে শরীর এর পুষ্টি

আলোর উৎসবে প্রদীপ ও বাতির খোঁজ যেখানে পাবেন

নভেম্বর থেকেই যেন শুরু হয় আলোর উৎসবের। সামনেই দীপাবলি, এরপর বিয়ের মৌসুম। এখন পুরান ঢাকার পথের ধারে বা শাঁখারীবাজার ঢুকলেই চোখে পড়বে সুন্দর সব মাটির প্রদীপ। পূজা, গায়ে হলুদ ও বিয়েতে প্রদীপ, মোমবাতি ও নানান ধরনের বাতির ব্যবহার দেখা যায়।

আজকের রাশিফল: ঝগড়া মেটাতে গিয়ে বিপদে পড়বেন, মুখ সামলে

আজ আপনার মুখ চলবে একদম এক্সপ্রেস ট্রেনের গতিতে। পাড়ার মোড় থেকে শুরু করে অফিসের করিডোর—সব জায়গায় আপনিই হবেন প্রধান আকর্ষণ। তবে সাবধানে কথা বলবেন, না হলে গোপন তথ্য ফাঁস করে দিয়ে নিজেই বিপদে পড়তে পারেন।

জনপ্রিয় টার্গেট

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

হেমন্তের সকালে নিজেকে ভালো রাখার সহজ কৌশল

প্রকাশ: ১১:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬