১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মোহাম্মদ রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সুরাবি এলাকার সন্তোষ সাব্দাকরের ছেলে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় অন্য কারও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক পিকআপচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে…

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জ শহরে রাতের আধারে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত স্মৃতি স্তম্ভটিতে আগুণ ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন।

জনপ্রিয় টার্গেট

বিকট শব্দে গ্যাসের লাইনের ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল রাস্তার ড্রেন

হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

প্রকাশ: ১২:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬