ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাখন ও রসুনের রসায়ন গার্লিক বাটার নান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩৫ বার পঠিত হয়েছে

ভারতীয় উপমহাদেশে নানের প্রাচীনতম লিখিত উল্লেখ পাওয়া যায় ১৩ শতকের শেষ ভাগ ও ১৪ শতকের শুরুর দিকের কবি আমির খসরুর লেখায়। তিনি ‘নান-ই-তনুক’ এবং ‘নান-ই-তানুরি’—দুই ধরনের নানের কথা উল্লেখ করেছিলেন। প্রথমটি ছিল পাতলা রুটি, আর দ্বিতীয়টি তন্দুরে তৈরি হতো।

মোগল আমলে নান রাজকীয় খাবারের অংশ হয়ে ওঠে; বিশেষ করে মাংসের কাবাব ও কিমার সঙ্গে এটি পরিবেশন করা হতো। তখন নান তৈরি করা ছিল বেশ সময়সাপেক্ষ ও দক্ষতানির্ভর কাজ। তাই সাধারণ মানুষের তুলনায় অভিজাত ও রাজপরিবারের খাবারের তালিকায় এর উপস্থিতি বেশি ছিল। ধীরে ধীরে নান রাজদরবারের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের খাবারেও জায়গা করে নেয়।

প্রচলিত নানের স্বাদ সাধারণত মৃদু। ময়দা, পানি, ইস্ট বা অন্য কোনো গাঁজন উপাদান এবং লবণ দিয়ে তৈরি খামির তন্দুরে সেঁকে নান বানানো হয়। পরে এর ওপর মাখন বা ঘি লাগানো হয়।

গার্লিক বাটার নান মূলত এই প্রচলিত নানেরই একটি স্বাদবর্ধিত সংস্করণ। এতে রসুনকুচি বা পেস্ট এবং মাখন ব্যবহার করা হয়। কখনো ধনেপাতাও যোগ করা হয়। তন্দুর থেকে নামানোর পর গরম নানের ওপর মাখন ও রসুনের মিশ্রণ লাগালে মাখন গলে রুটির গায়ে ছড়িয়ে পড়ে। রসুনের ঝাঁজ ও সুগন্ধ নানের স্বাদকে আরও আকর্ষণীয় করে তোলে।

তবে গার্লিক বাটার নান ঠিক কোন দেশে, কোন সময়ে বা কার হাত ধরে প্রথম তৈরি হয়েছিল, তার নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। খাদ্যবিষয়ক লেখালেখিতে নানের পারস্য ও মোগল-সংযোগের ইতিহাস পাওয়া গেলেও রসুন ও মাখন দিয়ে তৈরি এই বিশেষ সংস্করণের সুনির্দিষ্ট ইতিহাস অজানা। ভারতীয় উপমহাদেশের রেস্তোরাঁ সংস্কৃতিতে নানের নানা স্বাদ ও উপকরণ যুক্ত হওয়ার ধারাবাহিকতায় এটি জনপ্রিয় হয়েছে বলে ধারণা করা যায়।

গার্লিক বাটার নানের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর স্বাদ ও গঠনের সমন্বয়—বাইরে হালকা মচমচে, আর রুটির ভেতরটি নরম ও তুলতুলে; তার ওপর মাখনের মসৃণ স্বাদ এবং রসুনের তীব্র সুগন্ধ। মাখন ও রসুনের এই সমন্বয় মাংসের কাবাব, বাটার চিকেন, চিকেন টিক্কা মসালা কিংবা বিভিন্ন ধরনের গ্রেভিযুক্ত খাবারের সঙ্গে দারুণ মানিয়ে যায়।

বর্তমানে ভারতীয় রেস্তোরাঁর পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভারতীয় এবং দক্ষিণ এশীয় খাবারের রেস্তোরাঁয় গার্লিক বাটার নান জনপ্রিয় একটি পদ।

বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ

গতকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি যেন এবারের শীতের আগমনী বার্তা দিয়ে গেল। দেশের নানা প্রান্তে এই বৃষ্টি আর বদলে যাওয়া বাতাস মনে করিয়ে দিচ্ছে, শীত এবার জাঁকিয়ে বসতে চলেছে। কিন্তু ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকেরই লেগে যাচ্ছে ঠান্ডা-সর্দি কিংবা গলাব্যথা। এমন সময়ে শরীরকে ভেতর থেকে

হেমন্তে যে সহজলভ্য ৫টি সুপারফুড আপনাকে রাখবে চনমনে

প্রকৃতিতে এখন হেমন্তের হালকা ঠান্ডা হাওয়া বইছে। ভোরে ঘাসের ডগায় শিশির বিন্দু দেখলেই বোঝা যায় শীত আসতে খুব বেশি দেরি নেই। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, ফলে সর্দি-কাশি বা ফ্লুর উপদ্রব বাড়ে।

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

পশ্চিমা দেশগুলোয় অক্টোবরের শেষ দিন পালিত হয় হ্যালোইন। এটি তাদের পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য প্রার্থনার দিন। হ্যালোইনে সাধারণত মিষ্টিজাতীয় খাবার, কুমড়া ও আপেল দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কিছু বিশেষ খাবার খাওয়া হয়। শীত আসার আগে পরদেশি ভূত নিয়ে মেতে থাকলে চলবে?

জনপ্রিয় টার্গেট

সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট–নেতানিয়াহুর

মাখন ও রসুনের রসায়ন গার্লিক বাটার নান

প্রকাশ: ০৯:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬