বেশির ভাগ হেয়ার পারফিউমে সামান্য পরিমাণে অ্যালকোহল থাকে। সুগন্ধিকে দ্রাবক হিসেবে ধরে রাখতে এবং দ্রুত উবে যেতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে চুলে বারবার অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করলে এর স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ফলে চুল হয়ে উঠতে পারে রুক্ষ ও শুষ্ক। অতিরিক্ত শুষ্কতার কারণে চুলে জট ও ফ্রিজিনেস বেড়ে যায় এবং চুল ভেঙে যেতে পারে।
শুধু অ্যালকোহল নয়, কিছু কিছু হেয়ার পারফিউমে কৃত্রিম সুগন্ধিসহ বিভিন্ন উপাদান থাকে, যেগুলো সংবেদনশীল মাথার ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। যাঁদের মাথার ত্বক সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে চুলকানি বা শুষ্কতার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই চুলে সুগন্ধ চাইলে সরাসরি কেমিক্যালযুক্ত হেয়ার পারফিউম ব্যবহারের পরিবর্তে চুলের জন্য তৈরি কেমিক্যালমুক্ত পণ্য বেছে নিন।
চুলে সুগন্ধ রাখার একটি ভালো বিকল্প হতে পারে হেয়ার মিস্ট। এগুলো চুলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। এ ছাড়া এগুলো সাধারণত হালকা ফর্মুলার হওয়ায় চুলে মনোরম গন্ধ যোগ করার পাশাপাশি পরিচর্যার সুবিধা দিতে পারে। তাই চুল সুগন্ধযুক্ত করার জন্য হেয়ার মিস্ট বেছে নিতে পারেন।
চুলে সুগন্ধের পাশাপাশি মসৃণতা চাইলে হেয়ার সেরাম ব্যবহার করা যেতে পারে। সেরাম চুলের জট, রুক্ষতা এবং ফ্রিজিনেস কমিয়ে চুল মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। কিছু সেরামে হালকা সুগন্ধও থাকে। ফলে চুলের পরিচর্যার পাশাপাশি পাওয়া যায় সতেজ অনুভূতি।
চুলে ঘাম, অতিরিক্ত তেল বা ময়লার কারণে গন্ধ হলে তার ওপর পারফিউম স্প্রে করে সমস্যাটি ঢাকার চেষ্টা না করাই ভালো। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ড্রাই শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। এটি অতিরিক্ত তেল শোষণ করে চুল সতেজ ও পরিচ্ছন্ন দেখাতে সাহায্য করে। তবে ড্রাই শ্যাম্পু নিয়মিত চুল ধোয়ার বিকল্প নয়।
চুলে সুগন্ধির পাশাপাশি স্টাইলিং প্রয়োজন হলে মুস বা জেলের মতো স্টাইলিং পণ্য ব্যবহার করতে পারেন। শুষ্ক ও রুক্ষ চুলে লিভ-ইন কন্ডিশনার উপকারী হতে পারে। এটি চুলে আর্দ্রতা ধরে রাখতে, জট ও ফ্রিজ কমাতে এবং চুল কিছুটা মসৃণ রাখতে সাহায্য করে।
চুলের জন্য কোনো সুগন্ধিযুক্ত পণ্য কেনার আগে এর উপাদানের তালিকা দেখে নিন। অতিরিক্ত অ্যালকোহল বা তীব্র সুগন্ধিযুক্ত পণ্য সংবেদনশীল চুল এবং মাথার ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। কোনো পণ্য ব্যবহারের পর চুলকানি, জ্বালাপোড়া বা শুষ্কতা দেখা দিলে সেটি ব্যবহার বন্ধ করুন।
চুলে মনোরম গন্ধ রাখার ইচ্ছা স্বাভাবিক। তবে তার জন্য সরাসরি শরীরের পারফিউম চুলে স্প্রে করা জরুরি নয়। হেয়ার মিস্ট, সেরাম কিংবা চুলের জন্য তৈরি সুগন্ধিযুক্ত পণ্য বেছে নিলে সৌন্দর্যের পাশাপাশি চুলের যত্ন ধরে রাখা যায়। কারণ, শুধু সুন্দর গন্ধ নয়, সুস্থ, মসৃণ ও প্রাণবন্ত চুল শেষ পর্যন্ত সাজকে করে তোলে আরও আকর্ষণীয়।
হাজার হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আবদ্ধ থাকা, কেবিনের কৃত্রিম ও শুষ্ক আবহাওয়া, ভিন্ন টাইম জোন এবং শারীরিক দূরত্বের ক্লান্তি আমাদের স্বাভাবিক জীবনকে কিছুটা হলেও ব্যাহত করে। জেটল্যাগ আর শারীরিক অবসাদ অনেক সময় ভ্রমণের আনন্দ ম্লান করে দেয়। অথচ একটু সচেতনতা, সঠিক…
শরতে বাতাসে কাশফুলের রেণু ভেসে বেড়ায়। তা ছাড়া এ সময় বাতাস শুষ্ক থাকায় তাতে ধূলিকণাও থাকে প্রচুর। অর্থাৎ এ সময় বাতাসে অ্যালার্জি তৈরির উপাদান অ্যালার্জেনের পরিমাণ বেশি থাকে। যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁরা এ সময়টায় শারীরিক সমস্যায় ভোগেন বেশি।
দৈনিক টার্গেট 


























